বারাবনিতে পথ দূর্ঘটনা, মৃত্যু মোটরসাইকেল চালকের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক মোটরসাইকেল চালকের। শুক্রবার সকাল দশটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার দোমহানি রোডের মাজিয়ারা পেট্রোল পাম্পের কাছে। বারাবনি থানার মাজিয়ারা গ্রামের বাসিন্দা মৃত মোটরসাইকেল চালকের নাম শেখ মুজিবুর (৪৫)। এদিন সকালে আসানসোল জেলা হাসপাতালে মোটরসাইকেল চালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।













পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি শেখ মুজিবুর এদিন সকাল দশটা নাগাদ মোটরসাইকেল করে দোমহানি থেকে কাজ করে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় দোমহানি রোডে মাজিয়ারা পেট্রোল পাম্পের কাছে কোন গাড়ি মুজিবুরের মোটরসাইকেলে ধাক্কা মেরে পালিয়ে যায়। যদিও কোন গাড়ি ধাক্কা মেরেছে, তা ঘটনার সময় ঘটনাস্থলের আশপাশে না থাকায় জানা যায় নি। পরে এলাকার বাসিন্দারা তাকে রাস্তার পাশে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। সকাল এগারোটা নাগাদ তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে জেলা হাসপাতালে আসেন। সেখানে দুপুরে তার মৃত্যু হয়।
- ঋতব্রত বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা এক সপ্তাহের মধ্যে দলের জেলা সভাপতির পদে ইস্তফা নরেন্দ্রনাথ চক্রবর্তীর পশ্চিম বর্ধমানে ৪৭৬ জন নেতা ও কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- TMC पश्चिम बर्दवान जिला अध्यक्ष पद से नरेंद्रनाथ चक्रवर्ती का इस्तीफा, बोले- “476 नेताओं पर वारंट, अकेला क्या करूं?”
- আসানসোলে সরকারি অফিসে তৃণমূলের পতাকা, স্বাস্থ্যকেন্দ্রে মদের বোতল ! সরব বিজেপি
- কাটমানি নিয়ে বহিরাগতদের নিয়োগের অভিযোগ স্থানীয়দের কাজের দাবিতে দুর্গাপুরে বেসরকারি কারখানার গেট আটকে বিক্ষোভ
- সরকারি মহাবিদ্যালয় নাকি তৃণমূলের আড্ডাখানা! অভিযোগ ঘিরে এবিভিপি ও টিএমসিপির বচসা, উত্তেজনা দুর্গাপুরে


