তৃণমূল কাউন্সিলর এর বিরুদ্ধে বেআইনিভাবে জায়গা দখল করার অভিযোগে, উত্তেজনা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- তৃণমূল কাউন্সিলর এর বিরুদ্ধে বেআইনিভাবে জায়গা দখল করার অভিযোগে উত্তেজনা । এলাকার ক্ষুব্ধ মানুষ ভেঙে ফেলেন বেআইনিভাবে দখল করা জায়গার বাউন্ডারি। ঘটনাটি কুলটি থানার সাকতোরিয়া বাজার এলাকার। অভিযোগ উঠেছে আসানসোল পৌরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জন মন্ডল বেআইনিভাবে সাকতোরিয়া বাজারের একটি জায়গা বেআইনিভাবে রাতারাতি দখল করে বাউন্ডারি তুলে দেওয়া কাজ করাচ্ছে। এলাকার মানুষ বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ করেন এবং ওই বাউন্ডারি ভেঙে দেওয়া হয়।













ঘটনাস্থলে আসে কুলটি থানার পুলিশ । ছড়িয়ে পড়ে উত্তেজনা। এলাকা তৃণমূল নেতা চন্দন আচার্য জানান এলাকার তৃণমূল কাউন্সিলর অঞ্জন মন্ডল রাতারাতি এই জায়গা দখল করে বাউন্ডারি দিয়ে দেওয়ার কাজ করিয়েছেন বলে অভিযোগ । যদিও এই বিষয়ে কাউন্সিলর অঞ্জন মন্ডল জমি দখল করা ও বাউন্ডারি দেওয়ার বিষয়টিরা অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে এক তৃণমূল নেতা তৃণমূল কাউন্সিলর এর বিরুদ্ধেই বেআইনিভাবে জমি দখল ও বাউন্ডারি দেওয়ার ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ আচার্জী বলেন এলাকার তৃণমূল কাউন্সিলর জমি দখল করছে এই অভিযোগ খোদ তৃণমূলের আরেক নেতাই তুলেছেন। এতে বোঝাই যাচ্ছে তৃণমূল নেতাদের পরিস্থিতি। সব জায়গাতেই তারা দুর্নীতিতে লিপ্ত।
- আসানসোলের স্কুলে সামাজিক সংগঠনের উদ্যোগে ওয়াটার কুলার উদ্বোধনে বিধায়ক
- পানীয়জলের সমস্যা আসানসোলে পিএইচইর ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বারাবনির বিধায়ক
- Asansol : पंचमाथा पुल में जलजमाव की समस्या दूर करने को विभिन्न विभागों ने किया संयुक्त निरीक्षण
- বিজেপি নেতার গ্রেফতারের দাবিতে অন্ডাল থানার সামনে মহিলাদের বিক্ষোভ পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ
- আসানসোলের স্কুলে পড়ুয়াদের আধঘন্টার ” যোগা সেশন “


