মোটরসাইকেল ও গাড়ির সংঘর্ষ, মৃত ১, জখম ১
বেঙ্গল মিরর, আসানসোল ও বারাবনি রাজা বন্দোপাধ্যায় ও মনোজ শর্মাঃ* মোটরসাইকেল ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হলো একজনের। জখম হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনির থানার অন্তর্গত জামগ্রাম পঞ্চায়েতের কাঁটাপাহাড়ি ভাটাস সংলগ্ন ইসিএল অফিসের সামনে। মৃত যুবকের নাম জানা যায়নি। আসানসোল জেলা হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, অঙ্গাত পরিচয় মৃত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালের ভর্তি যুবকের নাম সুকু মূর্মূ ( ৩৬)। তার বাড়ি অন্ডাল থানার বহুলার জামবাঁধে।













পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় বারাবনি থানার রুনাকুড়া ঘাট থেকে আসানসোল উত্তর থানার জুবিলি মোড়ের দিকে যাচ্ছিলো। অন্যদিকে দুই যুবক দোমোহানির দিক থেকে রুনাকুড়াঘাটের দিকে যাচ্ছিলো। সেই জামগ্রাম পঞ্চায়েতের কাঁটাপাহাড়ির ভাটাস মোড়ের কাছে ঐ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মোটরসাইকেলে থাকা দুজন আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে বারাবনি থানার পুলিশ এলাকায় আসে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের এমারজেন্সি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে একজনকে মৃত বলে ঘোষনা করেন। আহত সুকু মূর্মুকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় ওয়ার্ডে । ঘটনাটিকে ঘিরে কিছুক্ষণের জন্য রাস্তায় যানজট হয়। পরে বারাবনি থানার পুলিশ কিছুক্ষুনের মধ্যে সেই যানজর সরিয়ে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ গাড়িটিকে আটক করেছে।
- অস্ত্রোপচার ছাড়াই ধারালো লোহার পেরেক বার করে নজির চিকিৎসকদের দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে ৪ বছরের শিশুর প্রাণ রক্ষা
- তৃণমূল সরকারের ” আমার পাড়া আমার সমাধান ” কাজ করে বিপাকে আসানসোল পুরনিগমের ৪০০ ঠিকাদার, বকেয়া ২৭ কোটিরও বেশি, ডিএমের দ্বারস্থ
- खाने में मिलावट रोकने के लिए सड़क पर उतरा जिला प्रशासन दुर्गापुर में ‘फूड सेफ्टी अवेयरनेस वीक’ की शुरुआत जिलाधिकारी ने किया टैबलो का उद्घाटन
- খাবারে ভেজাল রুখতে পথে জেলা প্রশাসন দুর্গাপুরে ‘ফুড সেফটি অ্যাওয়ারনেস উইক’,র সূচনা ট্যাবলোর উদ্বোধন জেলাশাসকের
- “औद्योगिक संभावनाएं, निवेश का नया क्षितिज” विधायक की पहल पर 27 सितंबर को “पांडवेश्वर इंडस्ट्री एंड इन्वेस्टमेंट कॉन्क्लेव 2026”


