Saturday, June 20, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Saturday, June 20, 2026
Bengal Mirror
ASANSOLKULTI-BARAKAR

মোটরবাইকে ট্রাকের ধাক্কায় মৃত ১, আহত ১

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ মোটরবাইকের পেছনে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। আহত হয়েছেন আরো এক যুবক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার সোদপুরে। আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের ছিন্নমস্তা এলাকার বাসিন্দা মৃত মহিলার নাম প্রতুষ্যা পান ( ৩৫)। আহত যুবকের নাম ধীরাজ পান্ডে (৩৪)। তিনি ঐ এলাকারই বাসিন্দা। তাকে আসানসোল জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। এদিন বিকেলে আসানসোল জেলা হাসপাতালে মহিলার মৃতদেহর ময়নাতদন্ত হয়।
মৃত ও আহত দুজন আসানসোলের ” উড়ান ” নামে একটি সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

accident sample


পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে একটা নাগাদ প্রতুষ্যা পান ও ধীরাজ পান্ডে মোটরবাইক করে কুলটির শাঁকতোড়িয়া থেকে আসানসোলে আসছিলেন। কুলটি থানার সোদপুরের রাস্তায় পেছনের দিক থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঐ মোটরবাইকে ধাক্কা মারে। তাতে দুজন মোটরবাইক থেকে ছিটকে পড়ে আহত হয়। দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে আনা হয়। প্রতুষ্যা পানকে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হলে আধ ঘন্টা পরে তার মৃত্যু হয়।
খবর পেয়ে সাংস্কৃতিক সংগঠনের অন্য সদস্য ও পরিবারের লোকেরা আসানসোল জেলা হাসপাতালে ছুটে আসেন।
পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *