ঝোপে ফেলে দেওয়া এক নবজাতকের জীবন বাঁচাল পুলিশ, ভর্তি জেলা হাসপাতালে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol Latest News In Bengali ) আসানসোল রেল স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় রেল ইয়ার্ডের জঙ্গলে ফেলে দেওয়া একটি নবজাতক বা সদ্যজাতকে উদ্ধার করলো আসানসোল উত্তর থানার পুলিশ। শনিবার সকালের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাত্র একদিন আগে জন্ম হওয়া ঐ নবজাতক বর্তমানে আসানসোল জেলা হাসপাতালের এসএনসিইউ বা সিক নিউনেট্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছে।
আসানসোলের রেলপার এলাকার বাসিন্দা মমতাজ আলমের কথায় , এদিন সকালে তার ছোট ভাই আসানসোল রেল স্টেশনের ৭ নং প্ল্যাটফর্ম লাগোয়া রেল ইয়ার্ডের কাছে ছাগল চরাতে গেছিল। তখন সেখানে সে ঝোপের ভেতর থেকে এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। ভাই তা শুনে ঐ ঝোপের কাছে পৌঁছায়। তখন সে দেখে, নীল রঙের কাপড়ে একটি নবজাতক বা শিশুকে কেউ ফেলে দিয়েছে। সে কাঁদছে। আশপাশে কেউ নেই।














মমতাজ আরো বলেন, আমার ভাই ঝোপের মধ্যে পড়ে থাকা শিশুর কথা সঙ্গে সঙ্গে এসে আমাকে জানায়। আমি ভাইকে শিশুটিকে দেখতে বলি। হাত দিতে মানা করি। এরপর মমতাজ আসানসোল উত্তর থানায় যোগাযোগ করে, ঘটনার কথা জানান। সেই খবর পেয়ে আসানসোল উত্তর থানার ওসি তন্ময় রায়, জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ির আইসি সুশোভন বন্দোপাধ্যায়, এস আই নজরুল হোদা ঘটনাস্থলে পৌঁছান। তারা শিশুটিকে তুলে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন।
জেলা হাসপাতালে ডেপুটি সুপার কঙ্কন রায় বলেন, ঐ নবজাতক শিশুটি মেল বা পুরুষ। তাকে শিশু ওয়ার্ডের এসএনসিইউ ভর্তি করা হয়েছে। জেলা হাসপাতালের তরফে এদিন বিকেলেই আসানসোল দক্ষিণ থানার পুলিশকে এই শিশুটি কিভাবে পাওয়া গেল তার বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে ।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, শুক্রবার রাতে অন্য কোথাও এই শিশুটির জন্ম হয়েছে। পরে কেউ বা কারা ঐ নবজাতককে রাতের অন্ধকারে আসানসোল স্টেশনের ৭ নং প্ল্যাটফর্ম সংলগ্ন রেল ইয়ার্ডের ঝোপের মধ্য ফেলে দিয়ে যায়।
- परकीय संबंध के आरोप को लेकर रानीगंज में तनाव पश्चिम बर्दवान जिला परिषद के सभाधिपति के घर पर प्रदर्शन और तोड़फोड़, हालात संभालने पहुंची पुलिस
- পরকিয়ার অভিযোগকে ঘিরে উত্তপ্ত রানিগঞ্জ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির বাড়িতে বিক্ষোভ ভাঙচুর, পরিস্থিতি সামলাতে পুলিশ
- ठंडे पेय के पैकेट में निकले कीड़े! स्ट्रॉ अटकते ही खुला ‘राज’, जामुड़िया के शादी समारोह में हड़कंप
- ঠান্ডা পানীয়ের প্যাকেটে পোকা ! স্ট্র আটকাতেই ফাঁস ‘রহস্য’! জামুড়িয়ার বিয়েবাড়িতে চাঞ্চল্য
- एक वर्ष तक धमकाकर शारीरिक संबंध बनाने का आरोप कुल्टी में युवक गिरफ्तार


