Tuesday, September 22, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, September 22, 2026
Bengal Mirror
ASANSOL-BURNPUR

স্কুল পড়ুয়া দুই NCC ক্যাডেট রাজ্য স্তরের রাইফেল শ্যুটিং প্রতিযোগিতার জন্য নির্বাচিত

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বার্নপুর গার্লস হাই স্কুলের ক্যাডেট পূজা গুপ্তা ও বার্নপুর বয়েজ হাই স্কুলের ক্যাডেট রাহুল কর্মকার শীঘ্রই অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্য স্তরের রাইফেল শ্যুটিং প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছেন। দুজনেই দশম শ্রেণির পড়ুয়া।



তারা প্রশিক্ষণ নিয়েছে 14 মে থেকে 22 জুন আসানসোল রাইফেল ক্লাবে হওয়া NCC (ন্যাশনাল ক্যাডেট কর্পস), আসানসোলের 10 বেঙ্গল ব্যাটালিয়ন আয়োজিত একটি ক্যাম্পে। তারপর 26 জুন থেকে 10 দিনের জন্য আরেকটি ‘থাল সেনা’ নামে পরিচিত অন্য একটি ক্যাম্পে। বর্ধমানে আয়োজিত সম্মিলিত বার্ষিক প্রশিক্ষণ শিবিরের অধীনে হওয়া এই ক্যাম্প।



“তারা ভাল পারফরম্যান্স চালিয়ে গেলে দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় স্তরের শিবিরে অংশগ্রহণের সুযোগ পেতে পারে,” বলে জানান কর্নেল রাঘবেন্দ্র শরণ (এনসিসির 10 বেঙ্গল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার)। CGM(P&A) সুস্মিতা রায় বলেন, “NCC দ্বারা প্রদত্ত সুযোগ ব্যবহার করে অংশগ্রহণের এই স্তরে পৌঁছানোর জন্য আমরা উভয় ক্যাডেটদের জন্য অত্যন্ত গর্বিত। কামনা করি যে তারা আরও খ্যাতি অর্জন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *