Saturday, June 20, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Saturday, June 20, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বাড়ি থেকে গলায় দড়ি দেওয়া এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হলো। রবিবার বিকেলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোল উত্তর থানার বনসড়াকডিহি এলাকায়। মৃত গৃহবধূর নাম চম্পা দাস ( ৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে আসানসোল উত্তর থানার বনসড়াকডিহির বাসিন্দা গৃহবধূ চম্পা দাসকে বাড়ির লোকেরা ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।


পুলিশ জানায়, সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে গৃহবধূর মৃতদেহর ময়নাতদন্ত করা হয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোন কারণে মানসিক অবসাদ থেকে ঐ গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *