চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুর ঘটনায় কুলটিতে পথ অবরোধ
বেঙ্গল মিরর , কাজল মিত্র :- চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুর ঘটনায় কুলটিতে পথ অবরোধ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কুলটির নিয়ামাতপুর টহরম সংলগ্ন ইস্কো বাইপাস রোডে চৌমাথা মোড়ে । স্থানীয় সূত্রে খবর বুধবার সন্ধ্যায় ড: লিয়াকৎ আলি হিসাবে এলাকায় পরিচিত চিকিৎসকের তত্ত্বাবধানে আকাশ ক্লিনিকে ভর্তি হন নিয়ামাতপুরের প্রিয়া সিনেমাহল সংলগ্ন এলাকার বাসিন্দা মুসকান মণ্ডল। এরপর রাত্রি ১১ টা নাগাদ এক কন্যা সন্তান প্রসব করেন ওই প্রসূতি। কিন্তু রাতেই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসক গাড়িতে অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করে রানিগঞ্জের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও পথেই ওই প্রসূতির মৃত্যু হয় বলে পরিবারের দাবি ।














এরপর পরিজনেরা ওই প্রসূতির দেহ সহ কন্যা সন্তানকে নিয়ামাতপুরে ফিরিয়ে আনে। কিন্তু সুযোগ বুঝে চিকিৎসক হিসাবে পরিচয় দেওয়া লিয়াকৎ আলি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে পরিজনেরা নিয়ামাতপুর টহমহরম মোড় সংলগ্ন ইস্কো বাইপাস রোড চৌমাথা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় । ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়!!যদিও পরিজনেরা ওই ভুয়ো চিকিৎসকের গ্রেফতার সহ শাস্তির দাবি তোলেন।
- दुर्गापुर स्टील पीपल्स को-ऑपरेटिव बैंक तृणमूल शासनकाल में वित्तीय भ्रष्टाचार को लेकर मंत्री मुखर, 40 करोड़ से अधिक की राशि बकाया
- দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক তৃণমূল জমানার আর্থিক দূর্নীতি নিয়ে সরব মন্ত্রী, অনাদায়ী ৪০ কোটির বেশি
- ” খেলবে দুর্গাপুর, জিতবে দুর্গাপুর ” বর্ণাঢ্য র্যালিতে দিয়ে শুরু ” ন্যাশনাল স্পোর্টস ডে” উদযাপন
- Asansol Emerald Heights नई आवासीय परियोजना कल होगी लॉन्च, 63 लाख से फ्लैट की शुरुआत
- ” নিক্ষয় মিত্র ” কর্মসূচিতে ৫০জন যক্ষ্মা রোগীর পাশে দুর্গাপুরের বিজেপি বিধায়ক


