ব্রেকিং: আসানসোল থেকে নির্বাচনে লড়বেন না পবন সিং !
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : বিজেপি তাকে আসানসোল থেকে লোকসভা প্রার্থী করার ২৪ ঘন্টাও পেরিয়ে যায়নি যখন পাওয়ার স্টার পবন সিং তার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন যে তিনি আসানসোল থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। পবন সিং লিখেছেন যে আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু কিছু কারণে, আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না…













উল্লেখ্য, পবন সিংয়ের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজেপিকে নিশানা করেছিলেন বাবুল সুপ্রিয়। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে প্রার্থী নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দৃশ্যমান ছিল। পবন সিং আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করার পরে বিজেপির পরবর্তী পদক্ষেপ কী হবে সেদিকে এখন সকলের নজর রয়েছে।বর্তমানে বিজেপির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

