আসানসোলে ইলেকট্রিক লাইট সাউন্ড অ্যান্ড জেনারেটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রক্তদান শিবিরে মন্ত্রী সঙ্গে তৃণমূল প্রার্থী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোলের জিটি রোডের রামবন্ধু তলাও এলাকায় গুরু নানক নগরে বৃহস্পতিবার আসানসোল ইলেকট্রিক লাইট সাউন্ড অ্যান্ড জেনারেটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা, রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, আসানসোল গুরুদ্বোয়ারা প্রবন্ধন কমিটির সভাপতি অমরজিৎ সিং ভারারা, রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর সহ সংগঠনের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন।














এই অনুষ্ঠানের শত্রুঘ্ন সিনহা বলেন, এটি কোনও রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। তাই তিনি এখানে রাজনীতি নিয়ে কথা বলবেন না। এই অনুষ্ঠানে আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন, তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, শিখ সম্প্রদায়কে অনেক সম্মান করেন। শুধু দেশ নয়, এই সম্প্রদায়ের লোকেরা সারা বিশ্বে তাদের সাফল্যের পতাকা তুলে ধরেছেন। আসানসোল গুরুদ্বোয়ারা প্রবন্ধন কমিটির সভাপতি অমরজিৎ সিং ভারারা বলেন, মন্ত্রী মলয় ঘটক প্রতিটি অনুষ্ঠানে আসেন। যখনই তাকে ডাকা হয়, তখনই তিনি সাড়া দেন। সংগঠন বা শিখ সম্প্রদায়ের যে কোন প্রয়োজনে তিনি সর্বদা তার পাশে আছেন।

- दुर्गापुर में निजी कारखाने में लगातार भट्ठी विस्फोट, इलाके में दहशत
- দুর্গাপুরে বেসরকারি কারখানায় পরপর ভাটি বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- नेपाल में अचानक आई बाढ़ से तबाही दुर्गापुर के दंपति का नहीं मिल रहा कोई सुराग
- হড়পা বানে বিধ্বস্ত নেপাল খোঁজ মিলছে না দুর্গাপুরের দম্পতির
- कुल्टी में 150 मीटर लंबे राष्ट्रीय ध्वज के साथ एबीवीपी की तिरंगा यात्रा


