গোপালপুর শিল্পতালুকে তৃণমুল প্রার্থী কীর্তি আজাদের রোড শো
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ এক সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিলেন গোপালপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করতে। এই গোপালপুরেই গড়ে উঠেছে বীণাপাণি নাট্য মঞ্চ। বর্ধমান জেলার মধ্যে তা প্রথম। এখানেই প্রথম থিয়েটারি যাত্রাপালা অভিনীত হয়। এর পাশাপাশি এই গোপালপুর গ্রামের এক প্রান্তে গড়ে উঠেছে শিল্পতালুক।
সেই গোপালপুরে মঙ্গলবার হুড খোলা গাড়িতে রোড শো করলেন বর্ধমান দূর্গাপুর কেন্দ্রের তৃনমুল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। তার সঙ্গে এই রোডশোতে ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।









হুড খোলা গাড়িতে কীর্তি আজাদ গোপালপুরের মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। এদিনের তৃনমুল কংগ্রেসের প্রার্থীর রোডশোতে মুল আকর্ষণ ছিলো গোপালপুর শিল্প তালুকের ঠিকা শ্রমিকেরা। গোপালপুর শিল্পতালুকের ঠিকা শ্রমিকেরা এদিনের তৃণমুল প্রার্থীর রোডশোকে বেশ জমজমাট করে তোলেন। শ্রমিক নেতা শিবদাস মণ্ডলের নেতৃত্বে হাজার খানেক ঠিকা শ্রমিক অংশ নেয় কীর্তি আজাদের রোডশোতে।
এদিনের রোডশো দেখে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত কীর্তি আজাদ নিজে।




- নির্মল বায়ু সমীক্ষা ২০২৬ বাংলার প্রধান শহরগুলির র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য পতন, ২৩ তম স্থানে নামল আসানসোল
- আন্তর্জাতিক যোগা মঞ্চে উজ্জ্বল অন্ডালের চার কন্যা
- सर्कस के तंबू में कर्मी का फंदे से लटका शव बरामद, उखड़ा में सनसनी
- সার্কাস তাঁবুতে কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, উখড়ায় চাঞ্চল্য
- Swachh Vayu Survekshan 2026 : Asansol 23 वें स्थान पर फिसला, हावड़ा – कोलकाता की बुरी हालत

