আসানসোলে ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার, অবসাদে আত্মহত্যা, অনুমান পুলিশের
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত আসানসোল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী পলাশ রায় ঝুলন্ত দেহ উদ্ধার হলো সোমবার সকালে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন সকালে ঐ ব্যবসায়ী গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অনুমান। ব্যবসায়ীর এই মৃত্যুতে স্বাভাবিক ভাবেই সবাই বিস্মিত ও হতচকিত হয়ে পড়েন। তৃণমূল কংগ্রেসের ৪৫ নং ওয়ার্ড এর সভাপতি র দায়িত্বেও ছিলেন তিনি। ঘটনার খবর পেয়ে প্রচুর মানুষ ছুটে আসেন। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।














তিনি ছেলে মেয়ে সহ এক পরিবার রেখে গেছেন বলে জানা গেছে। তার মূলত রডের পাইকারি ব্যবসা ছিল। তিনি আর্থিকভাবেও সচ্ছল ছিলেন। এদিন সকালে বাড়ি থেকে বের হওয়ার পর এক জায়গায় লোকজনের সাথে বসে চা খান। কিছুক্ষণ পর তিনি চলে যান। তারপর তার বাড়ির পাশে কেনা অন্য একটি বাড়িতে গিয়ে আত্মহত্যা করে।
পুলিশ জানায়, ঠিক কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
- राज्य प्रशासन में व्यापक फेरबदल, कई महत्वपूर्ण विभागों में बदलाव
- बराकर नदी से अज्ञात युवक का शव बरामद, इलाके में सनसनी, पुलिस जांच में जुटी
- বরাকর নদীতে উদ্ধার অজ্ঞাত যুবকের দেহ, চাঞ্চল্য, তদন্তে পুলিশ
- আসানসোলের নর্থ পয়েন্ট স্কুলে সোশাল সায়েন্স প্রদর্শনী
- দক্ষিণ আফ্রিকায় এশিয়ান-প্যাসিফিক-আফ্রিকান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়ানশিপে ভারতের কৃতিত্ব স্বর্ণ পদক সেল আইএসপির আধিকারিকের

