কয়লা পাচার কান্ডে ইসিএলের আধিকারিক সহ গ্রেফতার ২, লোকসভা নির্বাচন মিটতেই সক্রিয় সিবিআই






বেঙ্গল মিরর আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ লোকসভা নির্বাচন মিটতেই কয়লা পাচার কান্ডে সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এই মামলায় এবার সিবিআই গ্রেফতার করলো আরো দুজনকে। বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গেছে। ধৃতদের নাম হলো নরেশ কুমার সাহা ও অশ্বিনী কুমার যাদব। সিবিআই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এই দুজনকে কলকাতায় নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।








সেই জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কথায় অসংগতি ধরা পড়ে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে সিবিআই এই ইসিএল আধিকারিক সহ দুজনকে গ্রেফতার করে। শুক্রবার সকালে কলকাতা থেকে সিবিআইয়ের আধিকারিকরা তাদেরকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করে। জানা গেছে, সিবিআই দুজনকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছে। বেলা সাড়ে এগারোটার পরে সওয়াল-জবাব শুরু হয়েছে।
জানা গেছে, নরেশ কুমার সাহা ইসিএলের কাজোরা এরিয়ার জিএম বা জেনারেল ম্যানেজার। অপর ধৃত অশ্বিনী কমার যাদব অবৈধ কয়লা কারবারের সঙ্গে যুক্ত। তার নামে বেআইনি কয়লা কারবারের মামলা রয়েছে। যদিও সে নিজে সিভিল কন্ট্রাক্টর হিসাবে কাজ করে বলে জানিয়েছেন।
- मंत्री डॉ. अजय पोद्दार का व्हाट्सऐप हैक, 35 हजार रुपये मांगने वाले संदेश भेजे गए सतर्क रहने की अपील
- মন্ত্রী ডাঃ অজয় পোদ্দারের হোয়াটসঅ্যাপ হ্যাক, ৩৫ হাজার টাকা চেয়ে ম্যাসেজ সতর্ক থাকার আবেদন
- पश्चिम बर्धमान जिला प्रशासन की पहल पर आसनसोल में डॉ. श्यामा प्रसाद मुखर्जी की 125वीं जयंती मनाई गई
- পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আসানসোলে ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী পালন
- ईएसआई, पीएफ और न्यूनतम वेतन की मांग को लेकर दुर्गापुर में बरो कार्यालय का घेराव, सफाईकर्मियों का प्रदर्शन


