PANDESWAR-ANDAL

খনির পাশেই ধসের আতঙ্ক, খোলা মাঠে আশ্রয় শতাধিক পরিবারের

বেঙ্গল মিরর,।সার্থক কুমার দে, দুর্গাপুর : পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্দরা পঞ্চায়েতের নীলকন্ঠ তলা সংলগ্ন ধোবাপাড়া এলাকায় ফের খনি ধসের ঘটনাতে চরম আতঙ্ক ছড়িয়েছে । ইসিএলের বাঁকোলা এরিয়ার বিশ্বশ্বরী কোলিয়ারির মাত্র ২০০ মিটার দূরে নীলকণ্ঠতলার বসতি এলাকাতে মঙ্গলবার আচমকাই একাধিক বাড়িতে ফাটল দেখা দেয় এবং একাধিকবার মাটি কেঁপে ওঠে । ধসের আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা মাঠে আশ্রয় নিয়েছেন ঐ এলাকার বাসিন্দা ।স্থানীয়দের দাবি, হঠাৎ প্রবল কম্পনের সঙ্গে বাড়িঘর কেঁপে ওঠে । মুহূর্তের মধ্যেই কয়েকটি বাড়ির মেঝে ও দেওয়ালে ফাটল দেখা দেয় । প্রাণ বাঁচাতে ঘর থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা । অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে রেখে নিরাপদ স্থানে চলে যান ।

খবর পেয়ে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । পুলিশ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয় । বর্তমানে ধসপ্রবণ এলাকা সংলগ্ন একটি খোলা মাঠে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে বহু পরিবার । তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও স্থায়ী পুনর্বাসন বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি ।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় মাটি ধসে যাওয়ার আশঙ্কা ছিল । বহু বছর আগে অন্ডালের জামবাদ খনি এলাকায় ধসে একাধিক বাড়ি তলিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল । মৃত্যু হয়েছিল এক মহিলার । সেই ঘটনার পর ধস রুখতে নানা আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর করা হয়নি বলেই অভিযোগ ।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নিকটবর্তী বিশ্বশ্বরী কোলিয়ারির মাটির তলা থেকে কয়লা উত্তোলনের ফলে ভূগর্ভে ফাঁপা স্তর তৈরি হওয়ায় এই ধসের পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকতে পারে । যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট কোলিয়ারি কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি ।বর্ষার মধ্যে ঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ছোট শিশু ও বয়স্ক সহ একাধিক পরিবার । দ্রুত নিরাপদ আশ্রয়, পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তার দাবি জানিয়েছে এলাকাবাসী । পাশাপাশি, ধসের প্রকৃত কারণ জানতে অবিলম্বে বিশেষজ্ঞদের দিয়ে তদন্তেরও দাবি উঠেছে ।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *