হারিয়ে যাওয়া মোবাইল ও সাইবার প্রতারণার টাকা উদ্ধার করে ফেরত দিল পাণ্ডবেশ্বর থানার পুলিশ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি,পাণ্ডবেশ্বর : হারিয়ে যাওয়া মোবাইল ও সাইবার প্রতারণার টাকা উদ্ধার করে ফেরত দিল পাণ্ডবেশ্বর থানার পুলিশ । শুক্রবার “ফিরে পাওয়া” প্রকল্প-এ উদ্ধার হওয়া টাকা ও মোবাইল ফেরত দিতে পুলিশের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । এদিন বিকেলে অনুষ্ঠানটি হয় পাণ্ডবেশ্বর থানার সংলগ্ন একটি বেসরকারি প্রেক্ষাগৃহে । উপস্থিত ছিলেন থানার ওসি রাহুল মন্ডল,ডিসি অভিষেক গুপ্তা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা ।














এদিনের অনুষ্ঠানে ৩৫ টি মোবাইলের পাশাপাশি ফেরত দেওয়া হয় সাইবার প্রতারণার শিকার হওয়া ১৫ জন ব্যক্তিকে ৫ লক্ষ ৩০ হাজার ৩৩২ টাকার চেক । সাম্প্রতিক কালে পাণ্ডবেশ্বর থানার বিভিন্ন এলাকা থেকে এইসব মোবাইল গুলি হারিয়ে যায় । সেই সাথে সাইবার প্রতারণার শিকার হয়ে টাকা গায়েব হয় বেশ কয়েকজনের । অনেকেই থানায় অভিযোগ দায়ের করেন । তদন্ত নেমে পুলিশ ৩৫ টি মোবাইল ও সাইবার প্রতারণার ৫ লক্ষ ৩০ হাজার ৩৩২ টাকা উদ্ধার করে । এদিনের “ফিরে পাওয়া” অনুষ্ঠানে সেগুলি আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে ।
- আসানসোল উৎসবে মাতোয়ারা, ইসকনের রথে কীর্তনের সুরে নাচলেন মন্ত্রী, সোনার ঝাড়ু হাতে বিধায়ক
- আদালতের নির্দেশে কালীঘাট তৃণমূলের ২১শে জুলাইয়ের সভা, মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলনের ‘পরামর্শ’ দিয়ে খোঁচা মন্ত্রী অগ্নিমিত্রা পালের
- রথযাত্রার পুণ্যলগ্নে বার্নপুরে দুর্গাপূজোর খুঁটিপুজোর সূচনা, ক্লাব কালচার নিয়ে সরব মন্ত্রী অগ্নিমিত্রা পাল
- অভিষেক বন্দোপাধ্যায়কে ” বাঘের তকমা ” মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ মন্ত্রী অগ্নিমিত্রা পালের
- Agnimitra Paul का ममता बनर्जी और टीएमसी पर तीखा हमला, कहा बाघ की जगह जंगल या पिंजरे में


