কাঁকসার কলেজ ছাত্র ১৪ দিনের এসটিএফ হেফাজত, জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে ধৃত
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায় : সামনে থেকে দেখে বোঝার উপায় ছিল না যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য। শনিবার রাতে রাজ্য পুলিশের এসটিএফের (STF ) হাতে ধৃত মহঃ হাবিবুল্লাহ ছিল পূর্ব বর্ধমানের মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। এই হাবিবুল্লাহ কাঁকসার মীরেপাড়ার বাড়িতে বসেই সোশ্যাল মিডিয়ায় তথ্য আদান প্রদানে চালাতো বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মডিউল ” শাহদাত” সদস্য বা অন্যতম চক্রী হিসাবে। সেই সব তথ্য সমাজে ছড়িয়েও দেওয়া হতো।














শনিবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ কাঁকসার মীরেপাড়ার বাড়ি থেকে হাবিবুল্লাহকে গ্রেফতার করে। এরপর স্পেশাল টাস্ক ফোর্স তাকে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতর বিরুদ্ধে ইউএপিএ সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।
রবিবার সকালে ধৃতকে ১৪ দিনে পুলিশ বা এসটিএফ হেফাজত চেয়ে কাঁকসা থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। দুপুরে বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন।
- अंडाल के दामोदर नदी में नहाने के दौरान युवक लापता, तलाश में उतरी रेस्क्यू टीम
- 26 हजार केंद्रीय वेतन की मांग को लेकर कुल्टी सेल कारखाने के गेट पर प्रदर्शन, आंदोलन में 550 ठेका कर्मी
- অন্ডালের দামোদর নদীতে স্নান করতে নেমে নিখোঁজ যুবক তল্লাশিতে উদ্ধারকারী দল
- ২৬ হাজার কেন্দ্রীয় বেতনের দাবিতে কুলটি সেল কারখানার গেটে বিক্ষোভ, আন্দোলনে ৫৫০ ঠিকা কর্মী
- जामुड़िया में ट्रैक्टर की टक्कर से बाइक चालक की मौत, मुआवजे की मांग को लेकर सड़क जाम, प्रदर्शन


