ASANSOLPANDESWAR-ANDAL

রেলগেট বন্ধের প্রতিবাদে কাদা-জলে শুয়ে বিক্ষোভ পাণ্ডবেশ্বরে, উত্তেজনা, পরিস্থিতি সামলাতে বিধায়ক

*বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর রাজা বন্দোপাধ্যায়ঃ* রেলগেট বন্ধ না করার দাবিতে উত্তাল পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর। মঙ্গলবার সকাল থেকেই জাতীয় সড়কের নিচ দিয়ে যাওয়া রেলগেটে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ, রেল আধিকারিক, সিআরপিএফ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়।স্থানীয়দের অভিযোগ, এই রেলগেট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। পাণ্ডবেশ্বর বাজার সহ একাধিক এলাকার এটাই প্রধান রাস্তা। তাই এই গেট বন্ধ হয়ে গেলে বাজার ব্যবস্থা ভেঙে পড়বে। চরম ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ।এদিন এলাকার বাসিন্দাদের প্রতিবাদের ধরণ ছিল নজিরবিহীন।

ব্যবসায়ী সমিতির সদস্যরা কাদা-জলের মধ্যে দাঁড়িয়ে, কেউ বা আবার শুয়ে পড়ে বিক্ষোভ দেখান।খবর পেয়ে এলাকায় আসেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে কিভাবে সমাধান করা যায়, সে নিয়ে আশ্বাস দেন বাসিন্দাদের দাবি, রেল কর্তৃপক্ষ যেন মানবিক দিক বিচার করে সিদ্ধান্ত নেয়। তবে, এই নিয়ে রেল কতৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *