জামুড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় বাইক চালকের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ, বিক্ষোভ
*বেঙ্গল মিরর, জামুড়িয়া ও আসানসোল, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জামুড়িয়ার থানার জামুরিয়া বাজারে মর্মান্তিক দুর্ঘটনা একটি স্টোন চিপস্ বা পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক মোটরবাইক চালকের। মঙ্গলবার বিকেলে এই ঘটনার পরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জামুড়িয়া থানা মোড়ের বাসিন্দা মোটরবাইক চালক মৃত যুবকের নাম সানি কুমার গুপ্ত (৩৫)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে মোটরবাইক করে বাড়ি ফিরছিলো জামুড়িয়া থানা মোড়ের বাসিন্দা সানি কুমার গুপ্ত। সেই সময় জামুরিয়া বাজার একটি স্টোন চিপস্ বা পাথর বোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা মারে। তাতে সে চাকার তলায় পড়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।














এই ঘটনার পরে বেশ কয়েক ঘন্টা জামুড়িয়া বাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তারা ক্ষতিপূরণের দাবিতে এই বিক্ষোভ দেখান। পরে জামুড়িয়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।পুলিশ জানায়, বুধবার সকালে আসানসোল হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হবে। ঠিক কি করে এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।


