সেনেটারী ন্যাপকিন দিয়ে ডিজাইন সাজিয়ে রেকর্ড করলো উখরা রোটারেক্ট ক্লাব
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে অন্ডাল : মেয়েদের ঋতু সময় কালে সুস্থ থাকার জন্য সেনেটারী ন্যাপকিনের ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ে সেমিনারের পাশাপাশি রেকর্ড সংখ্যক ন্যাপকিন দিয়ে বিশেষ ডিজাইন সাজিয়ে বিশ্ব রেকর্ড করল উখড়া রোটারেক্ট ক্লাব । সোমবার এই অনুষ্ঠানটি হয় উখড়া আদর্শ হিন্দি হাই স্কুল মাঠে । উপস্থিত ছিলেন উখড়া রোটারেক্ট ক্লাবের সভাপতি শুভম সাউ, অভিষেক শর্মা, রোটারি ক্লাব অফ উখড়ার সভাপতি বিশাললাল সিংহ সহ অন্যরা ।














সংস্থার পক্ষ থেকে জানানো হয় এই রেকর্ডের স্বীকৃতি মিলেছে গ্লোবাল অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সংস্থার তরফ থেকে । আগে মুম্বাইয়ের পুনেতে ৪৫ মিনিট সময়ে সাড়ে চার হাজার স্যানিটারি ন্যাপকিন দিয়ে ৬০০ স্কোয়ার ফুট জায়গা জুড়ে “মোজক” ডিজাইন তৈরি করা হয়েছিল । এতদিন এটাই ছিল বিশ্ব রেকর্ড । এদিন সেই রেকর্ড ভেঙ্গে দেয় রোটারেক্ট ক্লাব অব উখড়া । সংস্কার পক্ষে অভিষেক শর্মা জানান মাত্র ৪ মিনিট ৩০ সেকেন্ডে ৭৮৪৩ টি সেনেটারী ন্যাপকিন প্যাকেট দিয়ে ১৫৫০ স্কোয়ার ফুট জায়গা জুড়ে “মোজক” ডিজাইন তৈরি করে রেকর্ড গড়েন তারা । সেনেটারি ন্যাপকিনের ব্যবহারের উপযোগিতা নিয়ে হাওয়া সেমিনারে অংশ নিয়েছিল স্কুলের ২২০০ ছাত্রী । তাদের প্রত্যেককে এদিন সেনেটারী ন্যাপকিন উপহার দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে ।
- দুর্গাপুরে বেসরকারি হাসপাতালের হোস্টেল রুম থেকে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
- Durgapur Medical Student Death : हॉस्टल से सीतामढ़ी के छात्र का शव बरामद, जांच में जुटी पुलिस
- आसनसोल में युवा कल्याण एवं खेल विभाग की ओर से राखी बंधन उत्सव का आयोजन, दिया गया सामाजिक सद्भाव का संदेश
- Asansol : खाद्य सुरक्षा विभाग की छापेमारी, कई होटल-रेस्तरां में मिली अनियमितताएं
- আসানসোলে রাখী বন্ধন উৎসবের আয়োজনে যুব কল্যান ও ক্রীড়া দপ্তর সম্প্রীতির বার্তা


