নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাইক ধাক্কা মেরে প্রাণ হারালো এক ব্যক্তি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া :
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে প্রাণ হারালো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার কেন্দা ফাড়ির অন্তর্গত বাহাদুরপুর মোড় সংলগ্ন বিবেকানন্দ কলোনির গেটের সামনে । উখড়ার সফিক নগর তিন নম্বর কলোনির বাসিন্দা শেখ মোস্তাক বয়স আনুমানিক ৫৫ বছর।জানা যায় , তিনি উখড়া থেকে সকাল আট টার সময় হিজলগড়া গ্রামের দিকে যাচ্ছিলেন কোন এক ব্যক্তির কব্বরে মাটি দিতে। সেই সময় বেসরকারি কারখানায় কর্মরত শ্রমিকরা যাচ্ছিল এবং তিনি সেই ভিড়ের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে।














তারাই কেন্দা ফাড়ির পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুড়িয়া থানার কেন্দা ফাড়ির পুলিশ। পুলিশ ঘটনার স্থলে পৌঁছে মৃত শেখ মোস্তাককে আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
- अंडाल में 19 नंबर राष्ट्रीय राजमार्ग पर चला बुलडोजर अवैध निर्माण तोड़ने का काम शुरू, एनएचएआई ने की कार्रवाई
- অন্ডালে ১৯ নং জাতীয় সড়কে বুলডোজার অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু এনএইচএআইয়ের
- আসানসোলে বিজেপির ” লাভার্থী সম্পর্ক অভিযান” সভায় ‘কয়লা মাফিয়া’র উপস্থিতি ঘিরে বিতর্ক বার করে দিলো নেতৃত্ব
- हेलमेट के बिना बाइक चलाने पर ‘यमराज’ का बुलावा! नुक्कड़ नाटक के जरिए दुर्गापुर में ट्रैफिक जागरूकता
- হেলমেট ছাড়া বাইক চালালেই ‘যমরাজের’ ডাক! পথনাটিকায় ট্রাফিক সচেতনতা দুর্গাপুরে


