Friday, July 31, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, July 31, 2026
Latest:
Bengal Mirror
RANIGANJ-JAMURIA

ট্রাকের কেবিনে হঠাৎই আগুন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : দাঁড়িয়ে থাকা ট্রাকের কেবিনে হঠাৎই আগুন। ঘটনা স্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে  আগুন আনলো নিয়ন্ত্রণে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের বাঁশড়া মোড়ের কাছে অবস্থিত রানীগঞ্জ স্কয়ারে এক টায়ার গোডাউনে, টায়ার আনলোড করে দাঁড়িয়ে থাকা ট্রাকে কেবিনে হঠাৎ করেই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তে লাগা সেই আগুন ছড়িয়ে পড়ে ট্রাকের কেবিনের সর্বত্র এই বিষয়কে লক্ষ্য করে, ট্রাকের চালক আগুন নিভাতে চেষ্টা করলেও মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে কেবিনের সর্বত্র, এই বিষয়ে লক্ষ্য করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

সোমবার সকাল ১১:৩০ টা নাগাদ ঘটে এই ঘটনা। এই ঘটনায় ট্রাকের চালক অল্পবিস্তর আহত হয় তাকে স্থানীয়রা উদ্ধার করে পাশের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। পাশাপাশি এই ঘটনার খবর তারা রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে দিলে পুলিশ দ্রুত এই ঘটনার খবর রানীগঞ্জ ফায়ার ব্রিগেডে জানা নয় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে তারই আগে দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে কেবিন কে পুড়িয়ে ছাই করার পাশাপাশি সামনের দুটি চাকাও গ্রাস করে। মুহূর্তে সামনের দুই চাকা সজোরে বিস্ফোরণ করে উড়ে যায়। আশেপাশে থাকা মানুষজন এই ঘটনায় অনেকটাই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।

আর এই আগুন ট্রাকের পিছন প্রান্তে ছড়িয়ে পড়ার আগেই দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে তৎপর হয়। তবে কোথা থেকে ওই টায়ার ভর্তি ট্রাক সেখানে এসেছিল ও কি কারনেই বা সেই ট্রাকের কেবিনে আগুন লাগে, তা ট্রাকের চালককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ায়, সে সম্পর্কে কেউই কোন সদুত্তর দিতে পারেনি। তবে ওই ট্রাকের আগুন অন্য কোথাও লাগার আগেই দমকল বিভাগ দ্রুত সেই আগুনকে নিভিয়ে ফেলায় আশেপাশের এলাকায় সে আগুন ছড়িয়ে পড়ার থেকে রক্ষা পায়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *