Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
RANIGANJ-JAMURIA

আসানসোলের মেয়রের ওয়ার্ডেই জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া :  এবার আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের ওয়ার্ডেই হল জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ আন্দোলন। শনিবার বিকেলে সাড়ে তিনটের থেকে চারটে পর্যন্ত জামুরিয়ার মন্ডল পুরে যাতায়াতের পথে জলের জারিকেন রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। বিক্ষোভকারীদের দাবি নিয়মিত জল সরবরাহ হয় না পাইপ লাইনের জল পর্যাপ্ত নয় আর যে জল এখানে সরবরাহ হয় তাও পান করার যোগ্য নয়, অপরিচ্ছন্ন । এই দাবি করে এলাকায় যেতে পরিশুদ্ধ পানযোগ্য জল নিয়মিত সরবরাহ করা হয় ও এলাকার সমস্ত জল সরবরাহের লাইন গুলি যাতে সঠিকভাবে করা হয় ও প্রতিটি এলাকায় যাতে পানীয় জল পৌঁছে যায় এই দাবিতেই তারা বিক্ষোভ দেখায়। পরে স্থানীয় এলাকার নেতৃত্ব বিষয়টিকে নিয়ে বৈঠক করে এর সমাধান সূত্র বের করা হবে বলে আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।

তবে বিরোধী দলের নেতৃত্ব অবশ্য দাবি করেছেন যেখানে মেয়রের ওয়ার্ডে এরূপভাবে জল সরবরাহ সঠিক করা গেল না সেখানে অন্য সব ওয়ার্ড গুলির কেমন অবস্থা রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ গত কয়েকদিন আগেই জামুড়িয়ার বাইপাস রোডে অপরিচ্ছন্ন জল সরবরাহের দাবি করে সেই জল পান করে অনেকেই অসুস্থ হয়েছে বলে জানান দিয়ে পথ অবরোধ করা হয়, আর এবার দ্বিতীয় দফায় মেয়রের ওয়ার্ডেই হল পথ অবরোধ। জানিয়ে এই গ্রীষ্ম পড়ার আগেভাগেই জল সমস্যা যে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে জামুরিয়ার বিভিন্ন এলাকায় তা কিন্তু বারংবারের এই বিক্ষোভ স্পষ্ট করছে বলেই দাবি করেছেন ওয়াকিবহাল মহল।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *