আসানসোলে তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের বিজয়া সম্মেলন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল ক্লাবে রবিবার তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলন। আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র তথা আইনজীবী অভিজিৎ ঘটক বক্তব্য রাখতে গিয়ে বলেন, দুর্গাপূজো এখন আর শুধু বাঙালির উৎসব নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে আন্তর্জাতিক উৎসবে পরিণত করেছেন। তার চেষ্টায় ইউনেস্কো দুর্গাপূজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়া বাংলার গৌরবের বিষয়। এতে বাংলার সংস্কৃতি আরও বেশি করে বিশ্বের সামনে এসেছে।তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেল দলের একটি গুরুত্বপূর্ণ শাখা। যারা সমাজের অবহেলিত মানুষের কাছে ন্যায়ের বার্তা পৌঁছে দেয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইন মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে আসানসোলে বিচারব্যবস্থার পরিকাঠামোতে ব্যাপক উন্নয়ন ঘটেছে। যেমন সিবিআই কোর্ট, ফ্যামিলি কোর্ট সহ নানা গুরুত্বপূর্ণ সুবিধা আজ আসানসোলবাসী পাচ্ছেন।














এই বিজয়া সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, সরকারি আইনজীবী বা পিপি স্বরাজ চট্টোপাধ্যায় ওরফে বাচ্চু , আইনজীবী সোমনাথ চট্টরাজ, প্রণব দত্ত, শিশির মুখোপাধ্যায় , তাপস উকিল, স্বপন সরকার, মহেন্দ্র সাউ, চন্দন পাল, অয়নজিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত ঘটক, বিনয়ানন্দ চট্টোপাধ্যায় , প্রদীপ মন্ডল, অনুপ মুখোপাধ্যায়।দুর্গাপূজোর বিজয়ার প্রেক্ষিতে অনুষ্ঠিত এই বিজয়া সম্মেলনে দলীয় নীতি, বিচার ব্যবস্থার সংস্কার, এবং লিগ্যাল সেলের আগামী কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। রাজনৈতিকভাবে বরাবরের মতোই উত্তপ্ত আসানসোলে এদিনের লিগ্যাল সেলের এই বিজয়া সম্মেলন একটা বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

