জামুড়িয়ায় নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ, জেলা পরিষদের সভাধিপতির সামনেই ক্ষোভ
বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের জামুরিয়া বিধানসভা কেন্দ্রের চুরুলিয়া শৈলবালা বালিকা বিদ্যালয়ের কাছে একটি নতুন রাস্তার কাজ শুরু হয়েছে। সেই রাস্তাটি গোবিন্দপুর অজয় নদী পর্যন্ত যাওয়ার কথা। রাস্তাটি প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ।
কিন্তু, রাস্তা নির্মাণ শুরু হওয়ার পর স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে রাস্তাটি ভালোভাবে তৈরি করা হচ্ছেনা। রাস্তা তৈরিতে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ নিয়ে গ্রামবাসীরা রাস্তা নির্মাণ বন্ধ করার দাবিতপ জামুরিয়া বিডিও অফিসে একটি স্মারকলিপি জমা দেন। দুদিন আগে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন এলাকার বাসিন্দারা।














শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি রাস্তাটি পরিদর্শন করতে আসেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। তখন স্থানীয় বাসিন্দারা তার সামনেই এই রাস্তা তৈরি করা নিয়ে ক্ষোভ উগড়ে দেন। তারা সভাধিপতিকে বলেন, ঠিকাদার জোর করে রাস্তা তৈরির চেষ্টা করছে। আমরা রাস্তা তৈরির মান নিয়ে অভিযোগ করেছি। এলাকার বাসিন্দাদের সামনে বলেন, জেলা পরিষদ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। কিছু একটা সমস্যা তো হয়েছে। মনে হচ্ছে, সবকিছু প্রথমে যাচাই করে দেখা হয়নি।
পরে, এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা জেলা পরিষদের সভাধিপতির কাছে আমাদের অভিযোগ জানিয়েছি। রাস্তাটি সঠিকভাবে তৈরি করার দাবি জানানো হয়েছে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন।

