ASANSOL

আসানসোল উত্তর বিধানসভা, বিজেপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার, প্রচারের গান ও হেল্পলাইন নম্বর প্রকাশ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় মঙ্গলবার বিকেলে বার্নপুর রোডের ডলি লজ সংলগ্ন বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তার নির্বাচনী ইশতেহার বা সংকল্পপত্র প্রকাশ করেছেন। বিজেপি প্রার্থীর ভোট প্রচারের জন্য একটি গানও প্রকাশ করা হয়। এছাড়াও একটি হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে । উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য দিলীপ দে, প্রাক্তন কাউন্সিলর ভৃগু ঠাকুর, মদন মোহন চৌবে, শম্পা রায়, সুদীপ চৌধুরী সহ অন্যান্যরা। ইশতেহারের মূল বার্তা ছিল ” শুধু প্রতিশ্রুতি নয়, প্রকৃত পরিবর্তনের প্রয়োজনীয়তা “।

বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ইশতেহারের বিষয় ও প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন ও তাকে এইগুলো পূরণে সমর্থনের জন্য আবেদন জানান। ইশতেহারে বিশেষ করে জরাজীর্ণ রাস্তা, নর্দমার সমস্যা, পানীয় জলের সমস্যা , উন্নত চিকিৎসা ব্যবস্থা, বেকারত্ব এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের মতো বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়েছে। এছাড়াও আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের সমস্যা ও সাধারণ মানুষের অসুবিধার কথা বলা হয়েছে। রয়েছে যানজট মুক্ত শহরের প্রতিশ্রুতিও। নির্বাচনী ইশতেহার প্রকাশের পরে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় নির্বাচনে জয়ী হওয়ার পর সমস্ত প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়নের অঙ্গীকার করেন। এর মধ্যে রয়েছে আসানসোলের বস্তিন বাজারের দুর্গা মন্দিরে প্রতিদিন বা নিত্য পুজোর ব্যবস্থা করা। এছাড়াও আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের সমস্ত এলাকায় মাদক ব্যবসা দমন এবং অবৈধ বালি উত্তোলন বন্ধ করার বিষয়টি রয়েছে।

তিনি আরো বলেন , বামফ্রন্টের ৩৫ বছরের শাসন এবং তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনকালে বাংলার দুর্দশা দেখে জনগণের উচিত বিজেপিকে কাজ করার সুযোগ দেওয়া। হেল্পলাইন নম্বর প্রকাশের পাশাপাশি ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বরের সাথে ‘কৃষ্ণেন্দু কানেক্ট’ নামে একটি ওয়েবসাইটও প্রকাশ করা হয়। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা এই নম্বরগুলিতে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারবেন। একইসাথে, এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এসআইআর এবং শান্তিপূর্ণ ভোটদান সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তরও দেন।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *