RANIGANJ-JAMURIA

পুলিশ কমিশনার ও জেলাশাসক বিভিন্ন উত্তেজনা প্রবণ এলাকাগুলো পরিদর্শন করলেন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : নির্বাচনে সুষ্ঠুভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ও জেলাশাসক একযোগে বিভিন্ন উত্তেজনা পূর্ণ এলাকাগুলো পরিদর্শন করলেন। নির্বাচনের সময়কালে যে সমস্ত এলাকায় উত্তেজনা লক্ষ্য করা গেছিল যেসব এলাকায় ভোট পরবর্তী হিংসা হয়েছে সেই সকল এলাকাগুলি চিহ্নিত করে নির্বাচন প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ও সকলেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেই জানান জেলাশাসক এস পোন্নাম্বালাম পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার ডিসিপি ধ্রুব দাস ও এসিপি সেন্ট্রাল টু বিমান মির্ধাকে সঙ্গে নিয়ে চালান বিশেষ পর্যবেক্ষণ।

রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ি এলাকায় সাহেবগঞ্জ বল্লভপুর এর নুপুর ও পরবর্তীতে রনাই এলাকায় তারা বাড়ি বাড়ি পৌঁছে যে সকল এলাকাগুলি ভোটের সময় কালে প্রভাবিত হয়েছিল সেই সকল মানুষজনের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমেই তারা যে সকল সাধারণ ভোটার রয়েছে এসে সকল ভোটারদের সঙ্গে নিরাপদে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেই আশ্বস্ত করেন। পরবর্তীতে তারা বল্লভপুরের যে সকল এলাকায় ভোট পরবর্তী হিংসায় বাড়িঘর জ্বলেছে এমন বাড়িঘরের সদস্যদের কাছেও পৌঁছে তাদের স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তা মিলবে এ বিষয়ে আশ্বস্ত করে তাদের ভোটদানের জন্য আবেদন জানান।

পরবর্তীতে রনাই এলাকাতেও নির্বাচনের সময়কালে যে সকল বিরোধীদলের সদস্যরা ছিল তাদের কাছেও পৌঁছন পুলিশ কমিশনার ও ডি এম তাদেরকেও তারা পাশে থাকার আশ্বাস দেন। আর এরপরই জামুড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে কেন্দা এলাকায় পরিদর্শন করেন। সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় রানীগঞ্জ থানার ইন্সপেক্টর সুবীর কর্মকার বল্লভপুর ফাঁড়ির আইসি পার্থ চক্রবর্তী, পাঞ্জাবি মোড় ফাঁড়ি র আইসি নাজমুল হুদা তারা দিন সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তাদের নির্বাচন প্রক্রিয়া যাতে সুষ্ঠু হয় তার জন্য তারা সচেষ্ট থাকবেন বলেই আশ্বস্ত করেন। এদিনের এই কর্মসূচিতে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেই আধা সামরিক বাহিনীর বিশাল টিম তাদের সঙ্গে পরিদর্শন করেন এলাকা। সকলের কাছে ভোটাধিকার প্রয়োগের জন্য আবেদন জানান।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *