প্রচারের শেষ দিনে জনসভায় দুর্গাপুর পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ মজুমদার
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফায় বিধানসভা নির্বাচনের পশ্চিম বর্ধমান জেলার নয়টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। মঙ্গলবার প্রচারের শেষ দিনে প্রচারের জোর বাড়াতে জনসভা করলেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় মোড়ে হওয়া এই জনসভায় ভিড় জমায় দলীয় কর্মী ও সমর্থকরা।প্রার্থীর সমর্থনে মঞ্চে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ এবং বর্ধমানের সাংসদ শর্মিলা পোদ্দার।














পাশাপাশি সাংস্কৃতিক পর্বে অংশ নেন জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ও কেশব দে। জনসভায় গান পরিবেশন করে দুই শিল্পী উপস্থিত কর্মী-সমর্থকদের উজ্জীবিত করে তোলেন। নির্বাচনের আগে এই তারকা-সমৃদ্ধ জনসভা তৃণমূলের প্রচারে বাড়তি গতি এনে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

