ASANSOL

ভোটের প্রচারে এসে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের অভিযোগ বিজেপির বিরুদ্ধে উত্তেজনা দুর্গাপুরে

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভোটের দুদিন আগে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ বা পূরণ করার অভিযোগকে ঘিরে মঙ্গলবার দুর্গাপুরে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসার ঘটনা ঘটলো । সেই সময় মেজাজ হারালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ুই। “রে রে” করে তেড়ে গেলেন তৃণমূল কর্মীর দিকে। পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি। মঙ্গলবারের এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড় দুর্গাপুরের পুর্ষা গ্রামে।জানা গেছে, এদিন বিজেপি প্রার্থী দলের নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে গিয়ে এলাকার মহিলাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ বা পূরণ করছিলেন।

এই ঘটনার কথা জানতে পারেন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। তারা এলাকায় গিয়ে বিজেপি কর্মীদের এই কাজ করতে বাধা দেন বলে অভিযোগ। এরপরই এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় মেজাজ হারান দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ুই। তিনি তেড়ে যান স্থানীয় এক তৃণমূল কর্মীর দিকে। খবর পেয়ে পুলিশ এলাকায় আসে। পুলিশ কোনক্রমে সামাল দেয় গোটা পরিস্থিতি। পুলিশ তৃণমূল ও বিজেপি কর্মীদের সরিয়ে দেয় ঘটনাস্থল থেকে।তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, মঙ্গলবার ৩৭ নম্বর ওয়ার্ডের পুর্ষা গ্রামে প্রচার করছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ুই।

তৃণমূল কর্মীদের অভিযোগ, প্রচারের নামে বাড়ি বাড়ি ঘুরে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ করাচ্ছে বিজেপি। বিজেপি কর্মীদের সাথে দু এক কথা হতে হতে শুরু হয় দুই দলের কর্মীদের মধ্যে বচসা। এরই মধ্যে মেজাজ হারিয়ে রে রে করে তেড়ে আসেন বিজেপি প্রার্থী লক্ষন চন্দ্র ঘোড়ুই। বিজেপি প্রার্থী এই প্রসঙ্গে বলেন, এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের হুমকি দিচ্ছিলেন। আমি খবর পেয়ে সেখানে যাই। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেন, প্রচারে এসে বিজেপির কর্মীরা অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করছিলেন। আমরা তাদেরকে তা না করতে অনুরোধ করেছি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *