আসানসোল ও দুর্গাপুর , চারদিন পরে খুললো মদের দোকান, কেনার হিড়িকে লম্বা লাইন
বেঙ্গল মিরর, আসানসোল ও দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রথম দফা বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে গত ১৯ এপ্রিল থেকে সারা রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ রাখা হয়েছিল। ২৩ এপ্রিল বৃহস্পতিবার ভোট হয়েছে। ২৪ এপ্রিল শুক্রবার সকালে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ফের খোলা হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুরের মদের দোকানগুলি।দোকান খোলার সঙ্গে সঙ্গেই সব দোকানের সামনে দেখা যায় ব্যাপক ভিড়। টানা কয়েকদিন পর দোকান খোলায় ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বিভিন্ন মদের দোকানে। অনেকেই লাইনে দাঁড়িয়ে মদ কেনার জন্য অপেক্ষা করেন। ফলে এলাকায় সাময়িকভাবে ভিড় তৈরি হয়।














পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।এদিকে, আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় বা শেষ দফার ভোট রয়েছে। সাধারণতঃ ভোটের ৪৮ ঘন্টা বা দুদিন আগে নির্বাচন কমিশনের নির্দেশ মতো মদের দোকান বন্ধ করার রীতি রয়েছে। তাও আবার যে জেলায় ভোট সেই জেলায় মদের দোকান বন্ধ করার এতো দিনের নিয়ম ছিলো। এবারই প্রথম সেই নিয়মের ব্যতিক্রম ঘটে। যা নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করা হয়। বলা হয়, নির্বাচন কমিশন কোন কিছু সামাল দিতে না পেরে, নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে। অনেকটা মোটরবাইক চালালোর বিধিনিষেধের মতো। দ্বিতীয় দফার ভোটের আগে নির্বাচন কমিশন কি কি নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।

