ASANSOLDURGAPUR

মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

বেঙ্গল মিরর,সার্থক কুমার দে, দুর্গাপুর : মাটি কাটতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল শ্রমিকের । শনিবার অন্ডাল থানার মুকুন্দপুর এলাকায় ঘটেছে ঘটনাটি । ক্ষতিপূরণের দাবিতে গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ।অন্ডাল থানার খান্দরা পঞ্চায়েতের মুকুন্দপুর লঙ্কাকুঠি এলাকায় চলছিল অবৈধভাবে মাটি কাটার কাজ । শনিবার বেলা একটা নাগাদ কাটা মাটি ট্রাক্টরে লোড করার সময় আচমকা ভূস্থলনের ফলে মাটি চাপা পড়ে মৃত্যু হয় মঙ্গল ভূঁইয়া (৫০) নামে এক শ্রমিকের

স্থানীয় সূত্রে জানা যায় এলাকারই বাসিন্দা বুধন পাল অবৈধভাবে মাটি কাটাচ্ছিলাম শ্রমিকদের দিয়ে । এই মাটি যিনি সরবরাহ করতেন কয়েকটি ইট ভাটাতে । জেসিবি মেশিনে মাটি কাটার পর তার ট্রাক্টরের লোড করে চলছিল পাচারের কাজ । এদিন মাটি কাটার সময় ঘটে দুর্ঘটনা । মৃত মঙ্গল ভুঁইয়া মাটিচাপা পড়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল ট্রাকের ড্রাইভার । ঘটনাই ভয় পেয়ে তিনি সেখান থেকে পালিয়ে যাই বলে অভিযোগ স্থানীয়দের । খবর পেয়ে ঘটনাস্থলে আছে পুলিশ ।

মাটি সরিয়ে মঙ্গল ভূঁইয়ার দেহ উদ্ধার করে পুলিশ নিয়ে যায় থানাতে । মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । আটক করে রাখা হয় মাটি কাটার কাজে ব্যবহৃত জেসিপি মেশিন ও ট্রাক্টর । স্থানীয়দের অভিযোগ অবৈধভাবে চলছিল মাটি কেটে পাচারের কাজ । যে ব্যাক্তি এই কাজ চালাচ্ছিলেন তাকেও গ্রেফতারের দাবী জানাই স্থানীয়া ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *