ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে চাঞ্চল্য বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে খড় বোঝাই পিকআপ ভ্যানে আগুন

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পুড়ে ছাই খড় বোঝাই পিকআপ ভ্যান। রাস্তায় বিদ্যুৎবাহী তারের সাথে সংস্পর্শে চলে আসায় পিকআপ ভ্যানে লাগে আগুন। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত সীতারামপুর এসএন রায় রোডে মঙ্গলবার সকাল ৬টা নাগাদ খড় বোঝাই পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনাটি ঘটে। সাতসকালেের এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুন দেখে তড়িঘড়ি স্থানীয় লোকজন ও গাড়ি চালক মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু খড়ে লাগা আগুনের কবলে পড়ে গাড়ির ইঞ্জিন ও টায়ার পুড়ে ছাই হয়ে যায়।এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানে অনেক উপর পর্যন্ত খড় বোঝাই ছিল।

বিদ্যুতের তারে লেগে খড়ে আগুন ধরে যায়। চালক যখন জানতে পারেন যে গাড়িতে আগুন লেগেছে, তখন তিনি তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে খড় নিচে ফেলতে শুরু করেন। কিন্তু ততক্ষণে পুরো গাড়িটি আগুনের কবলে চলে যায় বলে জানা যায় এরপর স্থানীয় লোকজন মিলে রাস্তার পাশে জলে ভরা একটি গর্তে আগুন লাগা পিকআপ ভ্যানটিকে ফেলে দেন। তারপরও গাড়ি ও খড়ে আগুনের শিখা জ্বলছিল।খবর পেয়ে কুলটি থানার পুলিশ এলাকায় আসে। আগুনে খড় ও পিকআপ ভ্যানটি পুড়ে ক্ষতিগ্রস্থ হলেও, চালক বেঁচে যান। কোন হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে, বাঁকুড়া থেকে খড় নিয়ে এই পিকআপ ভ্যানটি আসছিলো।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *