ASANSOLRANIGANJ-JAMURIA

রানিগঞ্জের পাঞ্জাবি মোড় ও রানীসায়ের এলাকায় দুটি পৃথক ঘটনায়, চাঞ্চল্য

*বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :* রাত্রি তখন প্রায় ১২:৪৫ আর এই সময়ে রানিগঞ্জের পাঞ্জাবি মোড় ও রানীসায়ের এলাকায় দুটি পৃথক ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়ালো জাতীয় সড়কে। প্রথমে রানীসায়ের মোড়ে চারচাকা গাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায় গাড়ির মধ্যে থাকা তিন ব্যক্তি যারা কলকাতা থেকে ধানবাদ যাচ্ছিল তারা এই আগুন লাগার বিষয় লক্ষ্য করে দ্রুত গাড়ি থেকে নামে। এই বিষয়ে রানীগঞ্জের পাঞ্জাবি ফাড়ির পুলিশ আইসি নিজামুল হুদা এই ঘটনার খবর পেয়ে দ্রুত দমকল বিভাগের খবর দিলে, দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনার স্থলের পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় তিন যাত্রী সুরক্ষিত থাকে তবে এর কিছুক্ষণ পরেই জাতীয় সড়কের চুনাভাটি এলাকায় একটি হলদিয়া থেকে হিমাচল প্রদেশ যাওয়া ট্রেলারে করে তেলের কেমিক্যাল বোঝায় ভরে নিয়ে যাওয়ার ট্যাঙ্কার উল্টে যায় জাতীয় সড়কে। এই ঘটনায় জাতীয় সড়কের এক প্রান্তে কেমিক্যাল ছড়িয়ে পড়ে, জাতীয় সড়কের ওই অংশ দিয়ে যাতায়াত স্তব্ধ হয়ে যায়, এই মুহূর্তে ওই ট্যাঙ্কার টিকে উদ্ধারের জন্য বিশাল বিশাল দুটি ক্রেন নিয়ে এসে চলছে উদ্ধারকার্য।

প্রথম দফায় আগুন লাগা চারচাকা গাড়ি কি পুড়ে ছাই হয়ে গিয়েছে সেখানে ওই ট্যাঙ্কারে বোঝায় থাকা তৈলাক্ত কেমিক্যাল ছড়িয়ে পড়ে জাতীয় সড়ক বিপজ্জনক হয়ে গিয়েছে। এই মুহূর্তে দমকলের ইঞ্জিন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল ঘিরে রেখে ওই এলাকাটিকে সুরক্ষিত করার জন্য উদ্যোগ নিয়েছে। তৈলাক্ত চ্যাট চেটে এই কেমিক্যাল ছড়িয়ে পড়ায় বিপদজনক অবস্থা হয়ে রয়েছে জাতীয় সড়কে। চলছে জোর কদমে উদ্ধারের কাজ স্বাভাবিক করা হচ্ছে জাতীয় সড়কের চলাচল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *