আসানসোল দক্ষিণে ৪০ হাজারেরও বেশি ভোটে জয়ী অগ্নিমিত্রা পাল
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল দক্ষিণ বিধানসভায় দাপটের সঙ্গে জিতলেন বিজেপির অগ্নিমিত্রা পাল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের তাপস বন্দোপাধ্যায়কে ৪০ হাজার ৮৩৯ ভোটে পরাজিত করেন। এই নিয়ে অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে পরপর দুবার জিতলেন। অগ্নিমিত্রা পালের প্রাপ্ত ভোট ১, ১৯ হাজার ৫৮২। অন্যদিকে, তাপস বন্দোপাধ্যায় পেয়েছেন ৭৮ হাজার ৭৪৩ ভোট।














জেতার পরে সার্টিফিকেট নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কে ডিজে বাজানো নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, দেখুন বাংলার মানুষ কেমন আপনাদের ডিজে বাজালো। গত ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের সব অন্যায়ের বিচার করা হবে। অভয়া সহ সব কিছুর ফাইল খোলা হবে। তিনি আরো বলেন, সারা বাংলার পাশাপাশি আসানসোল দক্ষিণের সার্বিক উন্নয়ন করা হবে।

