ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে হারলেন মন্ত্রীর ভাই আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* কুলটি বিধানসভায় হারলেন বিদায়ী মন্ত্রী মলয় ঘটকের ভাই তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। তিনি পরাজিত হয়েছেন কুলটি বিধানসভার বিদায়ী বিধায়ক বিজেপির ডাঃ অজয় পোদ্দারের কাছে ২৬ হাজার ৪৯৮ ভোটে। বিজেপি প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫৭০ ভোট। অন্যদিকে, পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছেন ৭৭ হাজার ৭২ ভোট। ২০২১ সালে খুব সামান্য ভোটে কুলটি থেকে জিতে বিধায়ক হয়েছিলেন।

দ্বিতীয়বার জয়ের পরে বিজেপি প্রার্থী বলেন, ১৫ বছরে গোটা বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের শাসনকালে সব জায়গায় অত্যাচারিত হয়েছেন। তার প্রতিফলন ঘটেছে এবারের ভোটে। নিজের জয়ের মার্জিন বাড়ার পেছনের যুক্তি হিসেবে তিনি বলেন, মানুষ আমাকে ঢেলে ভোট দিয়েছেন। এরজন্য কুলটির মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। জয়ের পরে আমার প্রথম কাজ হবে কুলটি এলাকার পানীয়জলের সমস্যার সমাধান করা বলে ডাঃ অজয় পোদ্দার জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *