ASANSOL

আসানসোল দক্ষিণ থানার আইসির বিরুদ্ধে ব্যবস্থা, লাইনে ক্লোজ

বিজেপি সমর্থকদের উপর লাঠিচার্জের অভিযোগ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* নির্বাচনের ফল ঘোষণার পরে সোমবার রাতে আসানসোল শহরে জিটি রোডে বড় পোস্ট অফিস সংলগ্ন তৃনমুল কংগ্রেসের পার্টি অফিসে বেশ কয়েক বিজেপি কর্মী ভাঙচুর চালায় বলে অভিযোগ। সেই খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ সেখানে যায়। পার্টি অফিসে ভাঙচুরের সময় পুলিশ বেশ কয়েকজনকে ধরে ফেলে। তাদেরকে সরাতে পুলিশ সেখানে ব্যাপক লাঠিচার্জ করে। রাস্তায় ফেলে তাদেরকে মারা হয়। তারপরে তাদেরকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়।

এই খবর পাওয়ার পরে বেশ কিছু বিজেপির কর্মী ও সমর্থকেরা আসানসোল দক্ষিণ থানায় পৌঁছে যায়। তারা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। জানা গেছে, গোটা বিষয়টি বিজেপির জেলা নেতৃত্বের কানে পৌঁছায়। তারা তা নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপরই আসানসোল দক্ষিণ থানার আইসি বা ইন্সপেক্টর ইনচার্জ অনিমেষ দাসকে সরিয়ে লাইনে ক্লোজ করা হয়।

আসানসোল দক্ষিণ থানার নতুন আইসি পদের দায়িত্ব দেওয়া হয় আসানসোল সাইবার থানার আইসি বিশ্বজিৎ মুখোপাধ্যায়কে। মঙ্গলবার সকালে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বলে পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে। এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক উচ্চ পদস্থ আধিকারিক বলেন, যা হয়েছে উপর মহলের নির্দেশে হয়েছে। এর চেয়ে বেশি তিনি কিছু অবশ্য বলতে চাননি।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *