ASANSOLBengali News

পশ্চিম বর্ধমান জেলায় পদ্ম ঝড়, ৯-০ হেরে পর্যুদস্ত তৃণমূল কংগ্রেস

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাংলার অন্যান্য জেলার মতো পশ্চিম বর্ধমানে পদ্মফুলের ঝড়। আর সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেলো তৃণমূল কংগ্রেস। ৯-০ হেরে একেবারে পর্যুদস্ত ঘাসফুল। একেবারে এই পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেস শুন্য হয়ে যাবে কিনা, তা ভোটের পরে বোঝা না গেলেও, একটা আন্দাজ পাওয়া গেছিলো যে, কিছু একটা হতে যাচ্ছে। এই জেলায় হেরেছেন দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার। হেরেছেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় ও আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক। পরাজিত হয়েছেন তাপস বন্দোপাধ্যায়ও। পরাজয়ের মুখ দেখতে হয়েছে জামুড়িয়ার বিদায়ী বিধায়ক হরেরাম সিংকেও।

২০২১ সালের জয়ী তিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, ডাঃ অজয় পোদ্দার ও লক্ষণ ঘোড়ুইয়ের সঙ্গে এবার নতুন মুখ হিসেবে বিধানসভায় যাচ্ছেন ৫ নতুন মুখ। তারা হলেন, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, অরিজিৎ রায়, ডাঃ বিজন মুখোপাধ্যায়, পার্থ ঘোষ ও চন্দ্রশেখর বন্দোপাধ্যায়। এর সঙ্গে পুরনো মুখ হিসেবে এবার ভোটে জিতে বিধায়সভায় যাচ্ছেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এই ফলের পরে অবশ্যই তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীদের হারা নিয়ে পর্যালোচনা করবে। এর পাশাপাশি, এই জেলার বিজেপি নেতারা তাকিয়ে আছেন নয় প্রার্থীর মধ্যে কারা মন্ত্রীত্ব পান।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *