ASANSOL

বিরোধী দলের কার্যালয়ে হামলার ঘটনায় নিন্দা পুলিশ প্রশাসনকে বার্তা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্য বিধানসভা নির্বাচনে ২০৭ আসন নিয়ে বিজেপির বিরাট জয়ের পরে আসানসোল সহ রাজ্যের বিভিন্ন অংশ থেকে নির্বাচন পরবর্তী হিংসার খবর উঠে আসছে। এই বিষয়ে কঠোর অবস্থান নিয়ে আসানসোল উত্তর থেকে নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় শান্তির জন্য আবেদন করেছেন। মঙ্গলবার আসানসোলের কোর্ট মোড়ে সংলগ্ন দলের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সোমবার নির্বাচনের ফল বেরোনোর পর থেকে বিরোধী দলের কার্যালয়ে হামলার তীব্র নিন্দা করেছেন।

তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, এই ধরনের ঘটনা গণতন্ত্রের পরিপন্থী। তা কোনো অবস্থাতেই তা সহ্য করা হবে না। সোমবার থেকে শুরু হামলার নিন্দা করে তিনি বলেন, “নির্বাচনের ফলাফলের পর বিরোধী দলের কার্যালয়ে হামলার খবর পাওয়া যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই। এটা বিজেপির সংস্কৃতি নয়। বিজেপি এই ধরনের সংস্কৃতি নয়, গণতন্ত্রে বিশ্বাসী। পুলিশ প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি করে তিনি বলেন, এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে।

আইন-শৃঙ্খলা সবার আগে। প্রত্যেক নাগরিকের নিরাপত্তায় অগ্রাধিকার দেওয়ার আমাদের দায়িত্ব ও কর্তব্য। তিনি আশ্বাস দেন, আসানসোলের প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা আমার অগ্রাধিকার। কোথাও থেকে এই ধরনের কোনো ঘটনার খবর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিয়ে নবনির্বাচিত বিধাক সতর্ক করে বলেন, বিজেপি এই ধরনের ঘটনা বরদাস্ত করবে না।

যদি কোনো বিজেপি কর্মীকে জড়িত পাওয়া যায়, তবে দল তার বিরুদ্ধে নিজের মতো করে কঠোর ব্যবস্থা নেবে।সাংবাদিক সম্মেলনে তিনি সকল রাজনৈতিক দলকে সংযম প্রদর্শন ও শান্তি বজায় রাখার জন্য আবেদন করেন। যাতে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী থাকে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *