ASANSOL-BURNPUR

শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীত্বে বাংলায় বিজেপির প্রথম সরকার গঠন, ব্রিগেডে মন্ত্রী হিসেবে শপথ অগ্নিমিত্রা সহ পাঁচজনের, উচ্ছ্বাস আসানসোলে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ২৫ শে বৈশাখ শনিবার সকালে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল বাংলা। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকারের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা তথা ভবানীপুর ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। রাজ্যপালের উপস্থিতিতে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতৃত্ব। ছিলেন হাজার হাজার বিজেপির কর্মী ও সমর্থক।

এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু।অন্যদিকে, এদিনের এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে উচ্ছ্বাসে মাতল আসানসোলও। বিজেপির পক্ষ থেকে আসানসোল সহ শহরের বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি শপথ অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়। মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীরা শপথ নিতেই বিজেপির নেতা ও কর্মী উচ্ছাসে মেতে উঠেন। বাজি ফাটানোর পাশাপাশি পথচলতি মানুষদের মধ্যে লাড্ডু বিতরণ করে মিষ্টিমুখ করানো হয়। বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল উৎসবের আবহ।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *