Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

বিজেপির জয়, আসানসোলে লিগ্যাল সেলের ডাকে আইনজীবীদের মিছিল

*বেঙ্গল মিরর আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বহু প্রতিক্ষিত জয় এসেছে। বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। এই জয়ে বিজেপির কর্মী ও সমর্থকদের পাশাপাশি খুশি বিজেপির লিগ্যাল সেলের সদস্য আসানসোল জেলা আদালতের আইনজীবীরা। দলের জয়ে উচ্ছ্বসিত সেই আইনজীবীরা শুক্রবার আসানসোল আদালত চত্বরে বিজয় মিছিল করেন। সেই মিছিল গোটা আদালত চত্বর ঘোরে। এই প্রসঙ্গে বিজেপি লিগ্যাল সেলের সদস্য সিনিয়র আইনজীবী পীযুষ কান্তি গোস্বামী বলেন, দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। বাংলায় সরকার গঠন করেছে বিজেপি।

মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তাই আমরা আইনজীবীরা দলের জয়ে উচ্ছ্বসিত এই বিজয় মিছিল করেছেন। তিনি আরো বলেন, সরকারের কাছে আমাদের অনেক কিছু দাবি আছে। আস্তে আস্তে আমরা তা সরকারের কাছে দরবার করবো। তার মধ্যে রয়েছে আদালতে পরিকাঠামো তৈরি থেকে আইনজীবী ও এখানে আসা সাধারণ মানুষের সুযোগ সুবিধা। আশা করি সরকার তা দেখবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *