প্রতারণা ও তোলাবাজির অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রভাব খাটিয়ে মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগ ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায়ের।দলেরই কেউ প্রভাব খাটিয়ে তাঁকে মিথ্যা মামলায় গ্রেফতার করিয়েছে বলে অভিযোগ করলেন দুর্গাপুর নগর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায়। শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই প্রতিক্রিয়া দেন।প্রসঙ্গতঃ, প্রতারণা ও তোলাবাজির অভিযোগে বৃহস্পতিবার মানস রায়কে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। শুক্রবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় মানস রায় দাবি করেন, “দলের কেউ প্রভাব খাটিয়ে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।














তিনি আরো বলেন, আমি তো তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছি। বিজেপিতে আমার যোগ দেওয়ার কথা ছিলো। তার আগেই আমাকে গ্রেফতার করা হলো।উল্লেখ্য, কয়েকদিন আগেই নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেছিলেন মানস রায়। তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। এরপরই তাঁর বিরুদ্ধে প্রতারণা ও তোলাবাজির অভিযোগ সামনে আসে। সেই অভিযোগের পুলিশ তাকে গ্রেফতার করে।এই ঘটনাকে ঘিরে দুর্গাপুরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

