কুলটিতে বাবসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের মূর্তির শিলান্যাসে বিজেপি বিধায়ক
. *বেঙ্গল মিরর, নিয়ামতপুর( কুলটি), রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ডাঃ অজয় কুমার পোদ্দার শুক্রবার নিয়ামতপুরের ইস্কো বাইপাস রোডে টহরম মোড়ের কাছে রাষ্ট্রনায়ক বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের একটি মূর্তির শিলান্যাস সম্পন্ন হলো। কুলটির সাধারণ মানুষের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানে বিধায়ক ডাঃ পোদ্দার প্রথাগত বিধি মেনে নারকেল ফাটিয়ে এর সূচনা করেন।শিলান্যাস কর্মসূচির শুরুতে বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং দেশাত্মবোধক গান ‘বন্দে মাতরম্’ পরিবেশিত হয়। এর পর প্রতীকীভাবে একটি ছোট জেসিবি মেশিনের মাধ্যমে মাটি কেটে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।তপশিলি জাতি ও উপজাতি সমাজ এবং মাতৃশক্তির পক্ষ থেকে বিধায়ককে সম্বর্ধনা জানানো হয়।














এই অনুষ্ঠানে বিপুল সংখ্যায় তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সমাজের বিশিষ্ট নাগরিক, মহিলা এবং যুব সমাজ উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকা থেকে আসা সামাজিক প্রতিনিধিরা বিধায়ক ডঃ অজয় কুমার পোদ্দারকে স্বাগত জানান। বাবাসাহেবের সম্মানে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়ার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও সেল আইএসপি বা ইস্কোর পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এর পাশাপাশি উপস্থিত বিজেপি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জেলা সম্পাদক সত্যজিৎ দাস,বিজেপি আসানসোল জেলা মিডিয়া ইন-চার্জ তথা কুলটি বিধানসভার সহ-সভাপতি টিঙ্কু বর্মা, যুব নেতা রবি সিং, সুজিত বার্নওয়াল, অমিত সিং, মনোজ বাউরি, মন্ডল সভাপতি অমর প্রসাদ, বিকাশ প্রসাদ, সঞ্জিত দাস, অনিল গুপ্ত এব গোপাল রাউত প্রমুখ।

