ASANSOLASANSOL-BURNPUR

রাজ্যে আর চলবে না বেআইনি পার্কিং”, কড়া বার্তা পুরমন্ত্রী ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল সহ রাজ্যে বেআইনি পার্কিং রুখতে কড়া অবস্থানের কথা রবিবার বার্নপুরে জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্কিং ব্যবস্থা নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে তিনি বলেন, নতুন সরকারের নির্দেশে আইন মেনে শহরগুলিকে আরও শৃঙ্খলাবদ্ধ ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।মন্ত্রী বলেন, বিভিন্ন এলাকায় রাস্তার দু’পাশে অবৈধভাবে পার্কিং করার প্রবণতা বন্ধ করা হবে। শুধুমাত্র নির্দিষ্ট একপাশে পার্কিংয়ের অনুমতি থাকবে। সেই এলাকাগুলি ডিমার্কেশন করে রং ও ট্যাগের মাধ্যমে চিহ্নিত করা হবে। যাতে সাধারণ মানুষ সহজেই বৈধ পার্কিং এলাকা বুঝতে পারেন।তিনি আরো বলেন, পার্কিং পরিচালনাকারীদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হবে এবং পার্কিং স্লিপ ইস্যুর উপরও কড়া নজরদারি চালানো হবে।

সরকারের লক্ষ্য, শহরের যানজট কমানো এবং সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়ন্ত্রিত পার্কিং ব্যবস্থা গড়ে তোলা।অগ্নিমিত্রা পাল স্পষ্ট বার্তায় বলেন, “কোনো রকম বেআইনি পার্কিং আমরা চলতে দেব না।তিনি বলেন, রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর কথা হয়েছে। চারটি স্মার্ট সিটি করা হবে। তার মধ্যে আমার শহর আসানসোল আছে। বাকি তিনটি শহর কোন গুলো হবে, তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। এদিন বিকেলে মন্ত্রী বার্নপুরে ভারতী ভবন ও প্রান্তিক ক্লাবের দুটি অনুষ্ঠানে যোগ দেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *