দুর্গাপুরে শুরু ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম পূরণের কাজ শিবিরে বিজেপি বিধায়ক
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দুর্গাপুরে শুরু হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ বা পূরণের কাজ। এর জন্য সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার অফিসের সামনে একটা শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘোড়ুই। তিনি বলেন, দুর্গাপুর শহরের নানা কেন্দ্রে আগামী দিনে এই ফর্ম ফিলাপের কাজ চলবে। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর ঘোষণার পরেই দুর্গাপুর জুড়েই শুরু হয়ে গেছে ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম ফিলাপের কাজ।













তিনি আরো বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য এলাকার কোনো দরিদ্র মানুষ যেন এই সরকারি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হন। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের জন্য মোট ৯০ দিনের সময়সীমা ধার্য করেছেন। যাতে প্রতিটি মানুষ ফর্ম তোলার ও তা জমা দেওয়ার পর্যাপ্ত সুযোগ পান। দুর্গাপুরে বর্তমানে ৫টি বোরো এলাকায় কাজ শুরু হয়েছে। আমরা আবেদন জানিয়েছি যেন দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডেই এই ক্যাম্পের আয়োজন করা হয়। বোরো অফিসগুলোর পাশাপাশি ওয়ার্ড অফিসগুলিতেও সাধারণ মানুষ এই সুবিধা পাবেন।


