RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে দিনে দুপুরে দুঃসাহসিক ছিন্তাইয়ের ঘটনায় চাঞ্চল্য

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : দিনে দুপুরে শহরের  মাঝে জাতীয় সড়কের গলিতে দুঃসাহসিক ছিন্তাইয়ের ঘটনায় চাঞ্চল্য  ছড়ালো খনি শহর রানীগঞ্জে। দুষ্কৃতিদল চোখের নিমেষে নির্জন সেই গলিতে সিসিটিভির নজর এড়িয়ে স্কুটিতে করে যাওয়া  ব্যাংক আধিকারিকের গলা থেকে ছিনিয়ে নিল প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৫২ গ্রামের সোনার হার। আর তারপরেই মুহূর্তে জাতীয় সড়ক ধরে বিদ্যুৎ বেগে ছাড়লো এলাকা। রবিবার ছুটির দিন দুপুর ১:৪৫ নাগাদ ঘটে এই ঘটনা। ঘটনা প্রসঙ্গে জানা যায় বেসরকারি ব্যাংক সংস্থার আধিকারিক গুলসন কুমার অরোরা অন্যান্য দিনের মতো এদিনও বাজার করে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল সে সময়ই একটি  দ্রুত গতিতে যাওয়া মোটরবাইকের পেছনে থাকা ব্যক্তি ওই গুলশান কুমারের গলার পেছন থেকে তার গলার মধ্যে থাকা সোনার দামি হার টি  নিয়ে  চম্পট দেয়। মুহূর্তে ঘটা এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন তিনি।

দুষ্কৃতীদের সে তাড়া করতে গেলে তিনি ঘটনার স্থলে পড়ে যান ।এরপরই স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা পুলিশ প্রশাসনকে খবর দেন। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় চলছে তদন্তের কাজ। চারিদিকে সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যার মধ্যে দেখা গেছে একটি দ্রুতগতির বাইক নিয়ে দুই যুবক যার মধ্যে একজন হেলমেট পরিহিত ও অপরজন মাস্ক পরে রয়েছে, তারা রানীগঞ্জ দিক থেকে পাঞ্জাবি মোড় অভিমুখে দ্রুত গতিতে চলে যায়। অভিযোগ কারীর দাবি ওই বাইকে করে যাওয়া যুবকেরাই তার গলার হার ছিনিয়ে পালিয়ে গিয়েছে।

এই মুহূর্তে ঘটনা স্থলে এসে হাজির হয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস, ডিটেকটিভ ডিপার্টমেন্টের এডিসি মীর সাইদুল আলী,এসিপি সেন্ট্রাল টু বিমান কুমার মৃধা, রানীগঞ্জ থানার ইন্সপেক্টর সুবীর কর্মকার ,জামুড়িয়া থানার ওসি সৌমেন্দ্রনাথ ঠাকুর, পাঞ্জাবী মোড় ফাঁড়ির আইসি নাজমুল হুদা সহ রানীগঞ্জ থানার বিশেষ নজরদারির দলের আধিকারিকেরা। এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নানান তথ্য সংগ্রহ করছে পুলিশ । মনে করা হচ্ছে এই ছিনতাইকারী দলের সদস্যরা এর আগে বাঁকুড়া ও বীরভূমের দুই জায়গায় ছিনতাই এর ঘটনা ঘটিয়েছে,এবার  এই দলই আবার এই রানীগঞ্জে ছিনতাই এর ঘটনা ঘটালো অনুমান করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তিকে অনুসরণ করে এই ছিন্তাই এর ঘটনা ঘটাতে পারে  দুষ্কৃতী দল, তবে সমস্ত বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। আর তার সাথেই চলছে দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন অংশে নাকা চেকিং।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *