ASANSOLRANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় বেসরকারি স্কুলে চোরেদের হানা চুরি সিসিটিভি হার্ডডিক্স ও মনিটর, চাঞ্চল্য

. *বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* কোনো দোকান বা গৃহস্থের বাড়ি নয়, এবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার বোগড়া গ্রামের একটি বেসরকারি প্রাথমিক স্কুলে। চুরি গেল, স্কুলের সিসিটিভি হার্ডডিক্স ও মনিটর। মঙ্গলবার রাতের এই ঘটনার পরে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে আছে গোটা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ।জানা গেছে, বুধবার রাত আনুমানিক ২টো নাগাদ জামুরিয়া বিধানসভা কেন্দ্রের আসানসোল পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের বোগড়া এলাকায় অবস্থিত একটি বেসরকারি প্রাথমিক স্কুলে চোরেরা হানা দেয়। তারা স্কুলের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে সিসিটিভির হার্ডডিক্স ও মনিটর চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি স্কুলের মধ্যে থাকা দুটি আলমারি খুলে যাবতীয় জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়।

চুরির প্রসঙ্গে বেসরকারি স্কুলের শিক্ষক বরুন ঘোষ জানান , বুধবার সকালে আমি খবর পাই যে ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে স্কুলে এসে অফিস খুলি। তখন দেখতে পাই , স্কুলের সিসিটিভির হার্ডডিক্স ও মনিটর নেই । তারপরই লক্ষ্য করি স্কুলের একটি জানালার গ্রিল কাটা রয়েছে। আমার অনুমান হয়তো রাতে সেই গ্রিলটি কেটেই চোরেরা চুরির ঘটনাটি ঘটিয়েছে। এদিন তিনি আরো বলেন, বেশ কিছুদিন থেকেই এই গ্রামে চুরির চেষ্টা করে চলেছে চোরের দল। আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রাখবো বিষয়টি যেন একটু গুরুত্ব সহকারে দেখা হয়। চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ আসে।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়। স্কুলের তরফে অভিযোগ পাওয়ার পরে পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। অন্যদিকে, গ্রামবাসীরা বলেন, স্কুলে সিসিটিভি ক্যামেরাগুলি এমনভাবে লাগানো ছিল যাতে গ্রামেী রাস্তা দিয়ে কারা আসা যাওয়া করছে সমস্ত কিছুই রেকর্ড হয়ে থাকতো। হয়তো বা এর আগে গ্রামে দুষ্কৃতিদের কোন অপকর্মের দৃশ্য বিদ্যালয়ের এই সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়ে পড়েছিল। সেই কারণেই দুষ্কৃতির দল স্কুলে ঢুকে সিসিটিভির হার্ডডিক্স ও মনিটর চুরি করে নিয়ে গেছে। এদিন গ্রামবাসীরা বলেন, গ্রামে বারবার এমন ঘটনায় নিরাপত্তার অভাব অনুভব করছি আমরা। পুলিশের কাছে অনুরোধ তারা যেন দ্রুততার সাথে চুরির কাজে যুক্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *