সালানপুরে ১৯ নং জাতীয় ট্রেলারের পেছনে ডাম্পারের ধাক্কা কেবিনে আটকে আগুনে পুড়ে মৃত্যু চালকের
*বেঙ্গল মিরর, সালানপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ট্রান্সফরমার নিয়ে যাওয়া ট্রেলারের পেছনে ধাক্কা মারলো কয়লা বোঝাই ডাম্পার। সেই সংঘর্ষে ডাম্পারের সামনের অংশে আগুন লেগে যাওয়ায় কেবিনে আটকে আগুনে পুড়ে মৃত্যু হলো চালকের। বৃহস্পতিবার ভোর সাড়ে নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯ং জাতীয় সড়কের মেলেকোলা মোড় সংলগ্ন ধানবাদগামী লেনে। ঝাড়খণ্ডের ধানবাদের নিরসার বাসিন্দা মৃত ডাম্পার চালকের নাম সনু কুমার মালহোত্রা ( ২৫)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে ডাম্পার চালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।













পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ একটি বিশালকার ট্রান্সফরমার নিয়ে একটি ডাম্পার দুর্গাপুরের দিকে থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিলো ঠিক তার পেছনে পেছনে যাচ্ছিলো কয়লা বোঝাই একটি ডাম্পার। আসানসোলের সালানপুর থানার মেলেকোলা মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়কের ধানবাদগামী লেনে ঐ ট্রেলারের পেছনের সজোরে ধাক্কা মারে কয়লা বোঝাই ডাম্পারটি। সেই ধাক্কার ফলে ডাম্পারের সামনের কেবিনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মুহুর্তের মধ্যে আগুন লেগে যায় ডাম্পারের চালকের কেবিনে।
চালক সনু কুমার মালহোত্রা কেবিনে আটকে পড়েন। সেই ল আগুনে পুড়ে মৃত্যু হয় ডাম্পারের চালকের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সালানপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আসানসোল থেকে দমকলের ইঞ্জিন এলাকায় পৌঁছান। ঘন্টা খানেকের চেষ্টায় দমকলকর্মীরা সেই আগুন নেভানোর পরে কেবিনের দগ্ধ দেহ পান। পরে ক্রেন দিয়ে দুটি গাড়িকে আলাদা করার পরে পুলিশ চালকের দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।
এই প্রসঙ্গে আসানসোল দমকল বিভাগের সাব অফিসার তাপস ঘোষ বলেন, সংঘর্ষের কারণে দুমড়েমুচড়ে যাওয়া ডাম্পারের চালকের কেবিনে আটকে পড়েন চালক। পরে তাতে আগুন লাগে। চালক কেবিন থেকে বেরোতে না পারায়, তার আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, কোনভাবে ডাম্পার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ডাম্পারটি ঐ ট্রেলারের পেছনে ধাক্কা মারে। তাতে কেবিনে আটকে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ডাম্পার চালকের।

