Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

আসানসোলের স্কুলে বিশ্ব পরিবেশ দিবস পালন ” একটি গাছ মায়ের নামে” শীর্ষক পোস্টার লেখা, প্রবন্ধ ও স্লোগান প্রতিযোগিতা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যান স্কুলে শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এদিন স্কুলের পড়ুয়ার নিয়ে ” একটি গাছ মায়ের নামে” শীর্ষক পোস্টার লেখা, প্রবন্ধ ও স্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর পাশাপাশি পড়ুয়ারা বাড়ি থেকে বিভিন্ন ধরনের গাছ স্কুলে নিয়ে আসে। শিক্ষিকাদের সেইসব গাছে স্কুল চত্বরে লাগানো হয়।

একইসঙ্গে পড়ুয়ারা তাদের লেখা প্রবন্ধ পাঠ করে। পড়ুয়াদের লেখা পোস্টার ও প্রবন্ধ শিক্ষিকারা বিবেচনার জন্য সংগ্রহ করেন। পরবর্তীকালে যারা ভালো পোস্টার ও প্রবন্ধ লিখেছে, তাদেরকে উৎসাহব্যঞ্জক পুরষ্কার দেওয়া হবে বলে স্কুলের তরফে বলা হয়েছে। ছিলেন স্কুলের টিআইসি বা টিচার ইনচার্জ পাপিয়া ঘোষ সহ অন্য শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *