ASANSOL

রুপনারায়নপুর বাজারে বিধ্বংসী আগুন পুড়ে ছাই একাধিক স্টল

*বেঙ্গল মিরর, রুপনারায়নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাতে বিধ্বংসী আগুন লাগলো রূপনারায়ণপুর বাজারে। সেই আগুন পুড়ে ছাই বাজারের একাধিক স্টল। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার রাতের বিধ্বংসী আগুনে রূপনারায়ণপুর সবজি বাজারের বহু দোকানের ভেতরে থাকা সমস্ত মালপত্র আগুনে ভস্মীভূত হয়ে গেছে। জানা গেছে, রাত প্রায় এগারোটা নাগাদ বাজার থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে রুপনারায়নপুর পুলিশ এবং দমকলে খবর দেওয়া হয়। সেই খবর পেয়ে পুলিশ এলাকায় এসে, গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। আগুনের শিখা দেখতে পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে বাকি দোকানদার, স্থানীয় মানুষজন এবং বিজেপির নেতারা ঝাঁপিয়ে পড়েন আগুন নিয়ন্ত্রণে আনতে।আগুন লাগার প্রায় দেড় ঘন্টা পর প্রথমে চিত্তরঞ্জন পরে আসানসোল থেকে দুটি দমকলের ইঞ্জিন আসে।

প্রায় ২০ টির বেশি দোকান ক্ষতিগ্রস্ত বলে জানা যায়।তবে কি কারণে এই আগুন তার কারণ জানা যাচ্ছে না।তবে রাতে এই ঘটনা ঘটায় প্রাণহানি বা হুড়োহুড়ির বিষয়টি এড়ানো গেছে। কিন্তু রাস্তার দুপাশে দোকান গুলি থাকায় দমকলের গাড়ি ভিতরে ঢুকতে পারেনি।দমকলের জলের পাইপ বড় থাকায় পাইপ নিয়ে গিয়ে প্রচুর চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয় দোকানদার। কিন্তু কি কারণে এই আগুন লাগলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী বলে জানা গেছে ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *