সাফাইয়ের কর্মীরা জঞ্জাল সাফাই করতে গিয়ে মানুষজনের ক্ষোভে পড়ে মারধর খেয়ে পুলিশের দ্বারস্থ হল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : জঞ্জাল সাফাইয়ের কর্মীরা এবার জঞ্জাল সাফাই করতে গিয়ে এক এলাকার বেশ কিছু জন মানুষজনের ক্ষোভে পড়ে মারধোর খেয়ে দ্বারস্থ হল পুলিশ প্রশাসনের। ঘটনাটি ঘটে আসানসোল কর্পোরেশনের রানীগঞ্জ বোর দপ্তরের ৩৭ নম্বর ওয়ার্ডের মহাবীর কোলিয়ারি ও শিবির ধীবর পাড়ায়। সোমবার সকালে কয়েকজন সাফাই কর্মী শাফা এর কাজের জন্য ওই এলাকায় যায় সে সময় এলাকার কয়েকজন ক্ষুব্ধ বাসিন্দা দাবি করে দীর্ঘদিন ধরেই তাদের এলাকায় ছাপাই হয়নি কেন তার জবাব দিতে হবে, এই সকল বিষয় শুনে বিপাকে পড়ে সাফাই কর্মীরা, এলাকাবাসী তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে পরে চিৎকার চেঁচামেচি করে তাদের একজনকে মারধরও করা হয়।













এই ঘটনায় রাজু রুইদাস নামের এক সাফায় কর্মী জানা যায় গুরুতর অভাবে আহত হয়, পরে এই ঘটনার খবর পেয়ে অন্য সকল সাফাই কর্মীরা কেন তাদের মারধর করা হলো ও যারা মারধর তাদের করেছে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এই দাবি করে রানীগঞ্জের বড় দপ্তরে ও রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়িতে পৌঁছে বিক্ষোভ দেখায়। পরে একটি লিখিত অভিযোগ ও জানানো হয় পাঞ্জাবি মোড় ফাঁড়িতে। এই ঘটনায় পুলিশ সেখানের কয়েকজন বাসিন্দাকে এনে জিজ্ঞাসা বাদ করে পরে তারা তাদের দোষ স্বীকার করলে স্বাভাবিক হয় পরিস্থিতি।


