ASANSOLRANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় বাড়ি থেকে পাইপগান ও গুলি উদ্ধার, ধৃত ১

*বেঙ্গল মিরর, জামুড়িয়া ও আসানসোল রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি পাইপগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করে। এই ঘটনায় আস্তিক বাউরি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। রবিবার রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সোমবার সকালে ধৃত ব্যক্তিকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ জানায়, ধৃতর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসের ৩৬১ নং ধারায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ধৃতকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে সে এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেয়েছে। পাশাপাশি তার সঙ্গী আর কে বা কারা আছে তাও জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *